hadith book logo

কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তর সহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

লেখকঃ হাফেয বিন আহমাদ আল-হাকামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৭

প্রশ্নঃ (৯৫) সর্বপ্রথম রাসূল কে?

উত্তরঃ মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি হওয়ার পর নূহ (আঃ) ছিলেন সর্বপ্রথম রাসূল। যেমন আল্লাহ তাআ’লা বলেনঃ

إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ

‘‘নিশ্চয়ই আমি আপনার প্রতি অহী প্রেরণ করেছি। যেমন অহী প্রেরণ করেছিলাম নূহ এবং তার পরবর্তী নবীগণের প্রতি’’। (সূরা নিসাঃ ১৬৩) আল্লাহ্ তা’আলা আরও বলেনঃ

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَالأَحْزَابُ مِنْ بَعْدِهِمْ

‘‘তাদের পূর্বে নূহ (আঃ)এর সম্প্রদায় এবং তাদের পরে অন্যান্য দলও মিথ্যারোপ করেছিল’’। (সূরা গাফেরঃ ৫)