hadith book logo

কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তর সহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

লেখকঃ হাফেয বিন আহমাদ আল-হাকামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

প্রশ্নঃ (১১৬) হাদীছে বর্ণিত হাশরের মাঠে অবস্থানের কিছু দৃশ্য বর্ণনা করুন

উত্তরঃ হাশরের মাঠে অবস্থানের ব্যাপারে অনেক হাদীছ বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ্ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নিম্নবাণীর ব্যাখ্যা করতে গিয়ে বলেনঃ

( يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ ) حَتَّى يَغِيبَ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ )

‘‘যেদিন মানুষ বিশ্বজাহানের প্রতিপালকের সামনে দাঁড়াবে’’ অবস্থা এরকম হবে যে, তাদের কেউ ঘামের মধ্যে কান পর্যন্ত ডুবে যাবে’’। [- বুখারী, অধ্যায়ঃ কিতাবুত্ তাফসীর।] আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

( يَعْرَقُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَذْهَبَ عَرَقُهُمْ فِي الأَرْضِ سَبْعِينَ ذِرَاعًا وَيُلْجِمُهُمْ حَتَّى يَبْلُغَ آذَانَهُمْ )

‘‘কিয়ামতের দিন মানুষ ঘামের মধ্যে ডুবে যাবে। এমন কি তাদের শরীরে ঘাম সত্তর গজ পর্যন্ত পৌঁছে যাবে। উপরের দিকে মুখ থেকে কান পর্যন্ত পৌঁছে যাবে’’। [- বুখারী, অধ্যায়ঃ কিতাবুর্ রিকাক।] সহীহ বুখারী ও মুসলিম শরীফে এ ধরণের আরো অনেক হাদীছ রয়েছে।