hadith book logo

কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তর সহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

লেখকঃ হাফেয বিন আহমাদ আল-হাকামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৫

প্রশণঃ (১২৩) কুরআন মাজীদে পুলসিরাত পার হওয়ার দলীল কি?

উত্তরঃ কিয়ামতের দিন জাহান্নামের উপরে পুলসিরাত স্থাপন করা হবে। আল্লাহ তাআ’লা বলেনঃ

وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا

‘‘তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবেনা। এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। অতঃপর আমি আল্লাহ ভীরুদেরকে উদ্ধার করবো এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দিবো’’। (সূরা মারইয়ামঃ ৭১-৭২) আল্লাহ তাআ’লা বলেনঃ

يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ

‘‘সেদিন আপনি মুমিন নর-নারীদেরকে দেখবেন যে, তাদের সামনে ও ডান পার্শ্বে তাদের নূর ছুটাছুটি করবে’’। (সূরা হাদীদঃ ১২)