hadith book logo

কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তর সহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

লেখকঃ হাফেয বিন আহমাদ আল-হাকামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

প্রশ্নঃ (৮৫) واقفة (ওয়াকেফা) সম্প্রদায় কারা? তাদের হুকুম কী? [- ফির্কায়ে ওয়াকেফিয়া ইসলামী আকীদার অনেক বিষয়ে মাঝামাঝি অবস্থান গ্রহণ করে। তারা অনেক ক্ষেত্রেই বলে থাকে, আমরা এটাও বলিনা ওটাও বলিনা। যেমন কুরআন মাখলুক না মাখলুক নয়? পাপী মু’মিনরা জাহান্নামে যাবে কি না? ইত্যাদি। এটি একটি জাহেল ও গোমরাহ সম্প্রদায়। মিনহাজুস সুন্নাহ (৫/২৮৪-২৯৪)]

উত্তরঃ যারা কুরআনের ব্যাপারে এ কথা বলে যে, আমরা এ কথা বলব না যে, কুরআন আল্লাহর কালাম এবং এও বলব না যে, তা মাখলুক, তারা ফির্কায়ে ওয়াকেফার অন্তর্ভূক্ত। ইমাম আহমাদ বিন হাম্বাল (রঃ) বলেনঃ তাদের মধ্যে যারা তর্কশাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ, সে জাহ্মী [- যারা আল্লাহর নাম ও গুণাবলীতে বিশ্বাস করে না তাদেরকে জাহ্মীয়া বলা হয়।]। আর যে তর্কশাস্ত্র সম্পর্কে ভাল ধারণা রাখে না; বরং এ ব্যাপারে তার জ্ঞান অতি নগণ্য, তার কাছে দলীল-প্রমাণ পেশ করা হবে। সে যদি তাওবা করে এবং বিশ্বাস পোষণ করে যে, কুরআন আল্লাহ্ তা’আলার কালাম, মাখলুক নয়, তবে তো খুবই ভাল। অন্যথায় সে জাহ্মীয়াদের চেয়েও নিকৃষ্ট বলে গণ্য হবে।