hadith book logo

কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তর সহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

লেখকঃ হাফেয বিন আহমাদ আল-হাকামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১০

প্রশ্নঃ (২০৮) সর্বশ্রেষ্ঠ সাহাবী কারা? সংক্ষিপ্তভাবে বর্ণনা করুন

উত্তরঃ সাহাবীদের মধ্যে যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ও হিজরতকারী তারা সর্বোত্তম। অতঃপর আনসারগণ। তারপর বদর যুদ্ধে অংশ গ্রহণকারী তারপর উহুদ যুদ্ধে অংশ গ্রহণকারী এবং বাইআতে রিযওয়ানে অংশ গ্রহণকারীগণ। অতঃপর যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ্ তাআলা বলেনঃ

( مَنْ أَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ أُولَئِكَ أَعْظَمُ دَرَجَةً مِنَ الَّذِينَ أَنْفَقُوا مِنْ بَعْدُ وَقَاتَلُوا وَكُلاَّ وَعَدَ اللَّهُ الْحُسْنَى )

‘‘যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর রাস্তায় খরচ করেছে এবং তাঁর রাস্তায় জেহাদ করেছে তাদের মর্যাদা ঐ সকল সাহাবীর চেয়ে বেশী যারা মক্কা বিজয়ের পরে আল্লাহর রাস্তায় খরচ করেছে এবং জেহাদ করেছে। তবে আল্লাহ্ উভয় দলকে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন’’। (সূরা হাদীদঃ ১০)