hadith book logo

কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তর সহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

লেখকঃ হাফেয বিন আহমাদ আল-হাকামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

প্রশ্নঃ (৪৫) তাওহীদে উলুহিয়্যাহর বিপরীত বিষয়টি কী?

উত্তরঃ তাওহীদে উলূহিয়্যাহর বিপরীত হচ্ছে শির্ক। শির্ক দুই প্রকার। (১) শির্কে আক্বার তথা বড় শির্ক। এটি তাওহীদে উলুহিয়্যার সম্পূর্ণ বিপরীত, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। (২) শির্কে আস্গার বা ছোট শির্ক। এটি পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী। তবে ইহা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না।