hadith book logo

কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তর সহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

লেখকঃ হাফেয বিন আহমাদ আল-হাকামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৮

প্রশ্নঃ (৯৬) মানুষের মধ্যে কখন মতভেদ সৃষ্টি হয়েছিল?

উত্তরঃ আব্দুল্লাহ্ ইবনে আববাস (রাঃ) বলেনঃ আদম ও নুহ (আঃ)এর মধ্যে ১০টি শতাব্দী ছিল। এ দীর্ঘ সময়ের মধ্যে সকলেই তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। অতঃপর মানুষের মধ্যে দ্বীনের ব্যাপারে মতবিরোধ সৃষ্টি হয়। [- দেখুনঃ তাফসীরে জামেউল বয়ান, (২/৩৩৪)।] আল্লাহ তাআ’লা বলেনঃ

فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ

‘‘অতঃপর আল্লাহ সুসংবাদবাহক এবং ভয় প্রদর্শনকারীরূপে নবীগণকে প্রেরণ করলেন’’। (সূরা বাকারাঃ ২১৩)