hadith book logo

গুরুত্বপূর্ণ বিশটি হাদিসের ভাষ্য

লেখকঃ গবেষণা পরিষদ: আল-মুনতাদা আল-ইসলামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

بسم الله الرحمن الرحيم

نحمده و نصلي علي رسوله الكريم

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন ধারা, অভ্যাস-আচরণ, দিক-নির্দেশনা ও মানবতার ইহ-পারলৌকিক কল্যাণের উদ্দেশে ত্যাগ-ধৈর্য বিশদভাবে ব্যাঞ্জনা পেয়েছে, খুবই যত্নে বর্ণিত হয়েছে, হাদিসসমগ্রে। হাদিসের অধ্যয়ন-অনুধাবন-চর্চা একজন মানুষকে, পারলৌকিক সফলতা তো অবশ্যই, পোঁছে দিতে পারে, বরং, পার্থিব সফলতার সর্বোচ্চ চূড়ায়। জীবন পরিচালনার সঠিকতম দৃষ্টিকোণ, সিদ্ধান্ত গ্রহণে বস্ত্তনিষ্ঠতা ও গভীর বিবেচনা, এবং ফলে, জীবন পরিচালনার ক্ষেত্রে সার্বিক সফলতা অর্জনের বিস্তারিত কড়চা খুবই উজ্জ্বলভাবে স্থান করে আছে মহানবীর হাদিস সমগ্রে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমিত শব্দে ব্যাপক অর্থ ও বোধের বিচ্ছুরণ ঘটাতেন। সে হিসেবে প্রায় প্রতিটি হাদিসেই, মূর্ত অথবা বিমূর্ত আকারে, সন্বিবেশিত রয়েছে একাধিক ভাব-ধারণা-আদর্শ, যা সামান্য মনযোগ প্রয়োগেই বেরিয়ে আসে বিশ্লিষ্ট আকারে।

বক্ষ্যমাণ বইটি এ ধরণেরই একটি সফল প্রয়াস বলা চলে। বইটিতে উল্লেখিত বিশটি হাদিসের প্রত্যেকটির সরল ব্যাখ্যা, কঠিন শব্দগুলোর অর্থ-উদ্ধারসহ প্রতিটি হাদিসের সন্বিবেশিত ভাব ও আদর্শ উপস্থাপনে গবেষকবৃন্দ সফলতার পরিচয় দিয়েছেন বলে আমার বিশ্বাস। অনুবাদকর্মেও যত্নের ছোঁয়া রাখতে পেরেছেন বিশিষ্ট আলেমে দ্বীন সিরাজুল ইসলাম আলী আকবর, শিহাবুদ্দিন হোসাইন আহমদ, সানাউল্লাহ নযির আহমদ। সম্পাদনায় প্রাজ্ঞ শরীয়তবিদ নুমান বিন আবুল বাশার, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান ও কাউসার বিন খালেদ এবং আবহাসের সকল কর্মকর্তার শ্রম ও ঐকান্তিকতা পশংসার দাবি রাখে। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমীন।

মুহাম্মদ শামছুল হক সিদ্দিক

মহাপরিচালক

আবহাস এডুকেশনাল এন্ড রিসার্চ সোসাইটি

বাড়ি: ১৪, রোড: ১৫, সেক্টর: ৪, উত্তরা, ঢাকা ১২৩০

ফোন : ৮৯৫৩৫৬৬ মোবাইল : ০১৬৭৮-১৩৪৫২৪