১
সাহাবায়ে কেরামের প্রতি আমাদের কর্তব্য
লেখকঃ আব্দুর রাযযাক ইব্ন আব্দুল মুহসিন আল-বাদ্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম) এই দ্বীনের ধারক-বাহকঃ
সাহাবীগণ (রাদিয়াল্লাহু আনহুম) স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছ থেকে এই দ্বীন শ্রবণ করেছেন এবং যেভাবে শুনেছেন, ঠিক সেভাবেই সংরক্ষণ করতঃ আমানতদারিতা ও বিশ্বস্ততার সহিত উম্মতের নিকট তা পৌঁছে দিয়েছেন।
সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কৃত নিম্নোক্ত দো‘আটির পূর্ণ হিস্সা লাভে ধন্য হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
«نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ»
‘আল্লাহ ঐ ব্যক্তির মুখোজ্জ্বল করুন, যে আমাদের কাছ থেকে হাদীস শুনল এবং তা সংরক্ষণ করতঃ মানুষের নিকট পৌঁছে দিল’। [. আবূ দাঊদ, হা/৩৬৬২; তিরমিযী, হা/২৬৫৬; ইবনু মাজাহ, হা/২৩০। প্রখ্যাত সাহাবী যায়েদ ইব্ন ছাবেত (রাযিয়াল্লাহু আনহু) হ’তে হাদীসটি বর্ণিত। হাদীসটি বিভিন্ন শব্দে কিন্তু একই অর্থে আরো কয়েকজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে এবং শায়খ আলবানী সহীহ বলেছেন (সিলসিলা ছহীহাহ/৪০৪)।] সাহাবায়ে কেরাম যেমন এই দো‘আর পূর্ণ হিস্সা লাভে ধন্য হয়েছেন, উম্মতে মুহাম্মাদীর আর কেউ তেমনটি অর্জন করতে পেরেছেন বলে কি আপনাদের জানা আছে?
আমি আবারো বলছি, তাঁরা দ্বীন ইসলামের বাণী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীসসমূহ শ্রবণ করেছেন এবং পরিচ্ছন্ন ও পরিপূর্ণভাবে আমানতদারিতা, বিশ্বস্ততা ও যত্নসহকারে তা উম্মতের নিকট পৌঁছে দিয়েছেন। তাঁরা তাঁর সাথে সর্বদা থাকতেন, তাঁর বৈঠকসমূহে নিয়মিত উপস্থিত হয়ে হাদীস শ্রবণের প্রতিযোগিতায় নেমে পড়তেন। এভাবে তাঁরা হাদীস সংরক্ষণ করতঃ মুসলিম উম্মাহ্র নিকট তা পৌঁছে দিতেন।