hadith book logo

সাহাবায়ে কেরামের প্রতি আমাদের কর্তব্য

লেখকঃ আব্দুর রাযযাক ইব্‌ন আব্দুল মুহসিন আল-বাদ্‌র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম) সম্পর্কে আলোচনাই হল দ্বীন সম্পর্কে আলোচনাঃ

দ্বীন ইসলামের ধারক-বাহক এমন সুমহান মর্যাদার অধিকারী সাহাবীগণ সম্পর্কে আলোচনা কি দ্বীন সম্পর্কে আলোচনার একটি অংশ হিসাবে পরিগণিত হতে পারে না? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত প্রত্যেকটি হাদীছের সূত্রেই কোন না কোন সাহাবী রয়েছেন, সেহেতু তাঁদের সম্পর্কে আলোচনা দ্বীন সম্পর্কে আলোচনারই একটি অংশ।