hadith book logo

ইখলাস

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد، وعلى آل وصحبه وسلم . وبعد :

দীন ইসলামের অন্যতম মৌলিক নীতি হলো, সব কাজে ইখলাস বাস্তবায়ন করা এবং ইখলাসের বিপরীত যা কিছু আছে যেমন: লৌকিকতা, সুনাম সুখ্যাতির প্রত্যাশা, অহমিকা ইত্যাদি বর্জন করা।

আল্লাহ জনৈক আলেমের উপর রহমত নাযিল করুন যিনি বলেছেন: “আমি মনে করি, যেসব ফকিহ মানুষকে মাকাসিদুশ শরি‘আহ তথা শরি‘আতের বিধিবিধানের লক্ষ্য-উদ্দেশ্য শিক্ষা দিয়ে থাকেন, তারা যদি ইখলাস ব্যতীত মানুষকে এগুলো শিক্ষা দিয়ে থাকেন তবে তাদের সেসব কাজ বিফলে যাবে, কোনো সাওয়াব হবে না”।