hadith book logo

সারা বিশ্বের মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ

লেখকঃ শাইখ আব্দুল্লাহ বিন বায (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

অষ্টম পাঠঃ সলাতের ওয়াজিব সমূহ

সলাতের ওয়াজিব আটটিঃ

১। তাকবীরে তাহরীমার তাকবীর ছাড়া নামাযে অন্যান্য তাকবীর সমূহ।

২। سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ (সামিয়াল্লাহু লিমান হামিদাহ) বলা। আর ইহা ইমাম ও একাকী নামায আদায় কারীর জন্য ওয়াজিব। তবে মুক্তাদী তা পাঠ করবে না। (অবশ্য একদল আলেমের মতে মুক্তাদীও তা পড়তে পারে।)

৩। ইমাম, মুক্তাদী ও একাকী নামায আদায় কারী সকলের উপর رَبَّنَا وَلَكَ الْحَمْدُ (রাব্বানা ওয়ালাকাল হাম্‌দ) সকলের জন্যে বলা ওয়াজিব।

৪। রুকুতে سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ (সুব্হা-না রাব্বিয়াল আজীম) বলা।

৫। সিজ্‌দায় سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى (সুবহানা রাব্বিয়াল আ‘লা) বলা।

৬। দু’সিজদার মাঝে رَبِّ اغْفِرْلِي (রাব্বিগ ফিরলী) বলা।

৭। প্রথম বৈঠকে তাহিয়্যাত পড়া।

৮। প্রথম বৈঠকের জন্য বসা।