১
সারা বিশ্বের মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ
লেখকঃ শাইখ আব্দুল্লাহ বিন বায (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
দ্বিতীয় পাঠঃ ইসলামের স্তম্ভ সমূহ
ইসলামের পাঁচটি স্তম্ভের বিবরণ:
সর্বপ্রথম ও সর্ব বৃহৎ স্তম্ভ হল, "লাইলাহা ইল্লাল্লাহ; মুহাম্মাদুর রাসূলুল্লাহ" তথা আল্লাহ ছাড়া (সত্য) কোন উপাস্য নাই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল। এ সাক্ষ্য দেয়া, আল্লাহ ছাড়া (সত্য) কোন উপাস্য নাই এর শর্তসমূহ সহ এর অর্থের ব্যাখ্যা করে।
এর অর্থ হল: لا إله ) ) "কোন ইলাহ নাই" এর অর্থ হল: আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় তার সকলের প্রতি অস্বীকৃতি জানানো। إلا الله "আল্লাহ ছাড়া" এর অর্থ হল, এক ও অদ্বিতীয় আল্লাহর জন্যেই সকল ইবাদত সাব্যস্ত করা।
লা ইলাহ ইল্লাল্লাহ এর শর্ত সমূহ:
১) ইলম বা জানা যার বিপরীত অজানা।
২) ইয়াকীন বা দৃঢ় বিশ্বাস যার বিপরীত সন্দেহ।
৩) ইখলাস বা একনিষ্ঠতা যার বিপরীত শিরক।
৪) সিদক্ব বা সত্য যার বিপরীত মিথ্যা।
৫) ভালবাসা যার বিপরীত বিদ্বেষ।
৬) অনুগত হওয়া যার বিপরীত ত্যাগ ও বর্জন করা।
৭) কবুল বা গ্রহণ করা যার বিপরীত প্রত্যাখ্যান করা।
৮) আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয় তার অস্বীকার করা।
এ শর্তগুলো নিন্মে কবিতার দু’টি লাইনে একত্রিত করা হয়েছে:
علم يقين وإخلاص وصدقك معمحبـة وانقيـاد والقبـول لها
وزيد ثامنها الكفران منك بماسوى الإله من الأشياء قد أُلها
"মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল" এ সাক্ষ্য দানের দাবী হল:
-তিনি যে ব্যাপারে সংবাদ দিয়েছেন সে সব ব্যাপারে তাঁকে সত্যায়ন করা।
-যে ব্যাপারে আদেশ করেছেন সে ব্যাপারে তাঁর আনুগত্য করা।
-যা থেকে নিষেধ ও সতর্ক করেছেন তা থেকে বিরত থাকা।
আর আল্লাহ ও তাঁর রাসূল যা প্রবর্তন করেছেন শুধু তার মাধ্যমেই আল্লাহর ইবাদত করা।
তারপর পাঠকদের জন্যে ইসলামের পাঁচ স্তম্ভের বাকি স্তম্ভগুলো বর্ণনা করা। আর তা হল:
২। সলাত প্রতিষ্ঠা করা।
৩। যাকাত আদায় করা।
৪। রমযান মাসের সিয়াম সাধন করা।
৫) সামর্থবান ব্যক্তিদের জন্যে আল্লাহর সম্মানিত ঘরের হজ্জ করা।