hadith book logo

সারা বিশ্বের মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ

লেখকঃ শাইখ আব্দুল্লাহ বিন বায (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

ত্রয়োদশ পাঠঃ অযুর ফরয সমূহ

ওযুল ফরয ছয়টিঃ

১। মুখ ধৌত করা। কুলি করা ও নাকে পানি দিয়ে নাক ঝাড়া মুখ ধৌত করার অন্তর্ভূক্ত।

২। কনুইদ্বয়সহ দু’হাত ধৌত করা।

৩। সম্পূর্ণ মাথা মাসেহ করা। দুই কান মাসেহ করা মাথা মাসেহ করার অন্তর্ভূক্ত।

৪। (পায়ের) গিরা সহ দু’পা ধৌত করা।

৫। ধারাবাহিকতা রক্ষা করা।

৬। অযুর এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই অপর অঙ্গ ধৌত করা। মুখ, হাত ও পা তিনবার ধৌত করা মুস্তাহাব। অনুরূপ কুলি করা ও নাকে পানি দিয়ে নাক ঝারা। আর এর মধ্যে ফরয শুধু একবার। তবে মাথা একবারের বেশি মাসেহ করা মুস্তাহাব নয়। যেমন এর উপর সহীহ হাদীছসমূহ প্রমাণ করেছে।