hadith book logo

সারা বিশ্বের মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ

লেখকঃ শাইখ আব্দুল্লাহ বিন বায (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

দ্বাদশ পাঠঃ অযুর শর্ত সমূহ

অযুর শর্ত দশটিঃ

১। মুসলিম হওয়া।

২। বিবেক বা বিবেকবান হওয়া।

৩। ভাল-মন্দের পার্থক্য করা বয়সে উপনিত হওয়া।

৪। নিয়াত করা।

৫। নিয়াতের হুকুম সঙ্গে রাখা এর অর্থ হল পবিত্রতা অর্জন পরিপূর্ণ হওয়ার শেষ পর্যন্ত অযু ভঙ্গের নিয়ত না করা।

৬। অযু ওয়াজিব করে এমন কারণ বন্ধ করা।

৭। অযুর আগে পানি বা ঢিলা ব্যবহার করা।

৮। পানি পবিত্র ও বৈধ হওয়া।

৯। পানি চামড়ায় পৌছতে দেয় না এমন জিনিস দূর করা।

১০। যার অযু সব সময় চলে যায় তার জন্যে সলাতের সময় হওয়া।