hadith book logo

সারা বিশ্বের মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ

লেখকঃ শাইখ আব্দুল্লাহ বিন বায (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

একাদশ পাঠঃ যে সকল কারণে সলাত নষ্ট হয়

যে সকল কারণে সালাত নষ্ট হয় সেগুলো হল আটটি। যথা:

১। সলাতের মাসলাহাতের (কল্যাণ মূলক) বহির্ভূত এমন বিষয়ে স্বরণ ও জানা থাকা অবস্থায় ইচ্ছাকৃত কথা বলা। তবে ভূলকারী ও মূর্খ ব্যাক্তি তার সলাত এর দ্বারা বাতিল হবে না।

২। নামাযে হাসা।

৩। কোন কিছু খাওয়া।

৪। পান করা।

৫। লজ্জাস্থান প্রকাশিত হওয়া।

৬। সলাতে ধারাবাহিকভাবে অনেক বেশী অনর্থক কাজ করা। (আর অধিক কাজের পরিমাণ নির্ণয় করার মানদণ্ড হল, কেউ তার দিকে তাকালে মনে হবে যে, সে নামাযের মাঝে নয়।)

৭। ক্বিবলার দিক থেকে ডান বা বাম দিকে অনেক বেশি ফিরে যাওয়া।

৮। অযু ভেঙ্গে যাওয়া।