১
সারা বিশ্বের মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ
লেখকঃ শাইখ আব্দুল্লাহ বিন বায (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭
চতুর্থতম পাঠঃ অযু ভঙ্গের কারণ সমূহ
অযু ভঙ্গের কারণ ছয়টিঃ
১। পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া।
২। শরীরের যে কোন স্থান হতে অধিকমাত্রায় অপবিত্র জিনিস বের হওয়া।
৩। ঘুম বা তা ছাড়া অন্য কিছুর মাধ্যমে বিবেক চলে যাওয়া
৪। বিনা আবরণে পুরুষ বা মহিলার লজ্জাস্থান হাত দিয়ে স্পর্শ করা।
৫। উটের মাংস খাওয়া।
৬। ইসলাম হতে মুর্তাদ হওয়া। অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করা। আল্লাহ আমাদের সহ সকল মুসলিমকে এটি হতে রক্ষা করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ মৃত ব্যক্তির গোসল দানের ব্যাপারে বিশুদ্ধ মত হল যে এটিতে অযু ভাংবে না । আর এটিই অধিকাংশ বিদ্যানগণের মতামত বা কথা। কারণ এ ব্যাপারে কোন দলীল নাই। গোসল দানকারীর হাত যদি মৃতব্যক্তির লজ্জাস্থানে বিনা আবরণে লাগে তবে তার উপর অযু ওয়াজিব হবে। মৃত ব্যক্তিকে গোসল দানকারীর উচিত যে সে মৃত ব্যক্তির লজ্জাস্থান বিনা আবরণে স্পর্শ করবে না। অনুরূপ ভাবে আলিমদের দু’টি মতামতের বিশুদ্ধ মতে মহিলাকে যৌন উত্তেজনা অবস্থায় হোক আর যৌন উত্তেজনা ছাড়া হোক স্পর্শ করলে সাধারণভাবে অযু ভাংবে না, যদি তার কাছ থেকে কিছু না বের হয়। কারণ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের কতিপয় স্ত্রীকে চুমু দিতেন তারপর সলাত আদায় করতেন আর অযু করতেন না। আর সূরা নিসা ও সূরা মায়িদার দু’আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার বাণীঃ
أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ
"অথবা তোমরা যদি মহিলাদের সাথে সহবাস করে থাকো।" (সূরা নিসাঃ আয়াত ৪৩ এবং সূরা মায়িদাঃ আয়াত ৬)
এখানে لَمْسٌ স্পর্শ দ্বারা জিমা’ সহবাস উদ্দেশ্য আলিমদের দু’টি মতামতের বিশুদ্ধ মতে। আর এটি ইবনু আব্বাস রাযিআল্লাহু আনহুমা এর এবং সালাফ ও খালাফ তথা পূর্ববর্তী ও পরবর্তী আলিমদের এক দলের মত। আল্লাহই তাওফীক দাতা।