hadith book logo

সারা বিশ্বের মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ

লেখকঃ শাইখ আব্দুল্লাহ বিন বায (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

ষষ্ঠদশ পাঠঃ ইসলামী আদব-কায়দা-শিষ্টাচার গ্রহণ করা

ইসলামী শিষ্টাচার অনুযায়ী চরিত্রকে ঢেলে সাজাতে হবে।

আর তা হল নিন্মরূপঃ

১। (মুসলিমদের) পরস্পরে সালাম বিনিময় করা।

২। হাঁসৌজ্জল থাকা।

৩। ডান হাতে খাওয়া ও ডান হাতে পান করা।

৪। প্রত্যেক কাজের শুরুতে বিস্‌মিল্লাহ বলা।

৫। (প্রত্যেক কাজ) শেষে আল হামদু লিল্লাহ (সকল প্রশংসা আল্লাহর জন্যে) বলা।

৬। হাঁচির পর আল হামদু লিল্লাহ বলা।

৭। হাঁচি দাতা হাঁচি দেয়ার পর আল হামদুলিল্লাহ বললে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ আপনার প্রতি রহম করুন) বলা।

৮। রোগীকে দেখতে যাওয়া।

৯। মৃত ব্যক্তির জানাযা ও কাফন-দাফনে অংশ গ্রহণ করা।

১০। মাসজিদ বা বাড়িতে প্রবেশ কালে, বের হওয়া সময় ও সফরের সময় ইসলামী নিয়ম-নীতি মেনে চলা। সেই সাথে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বড় ও ছোটদের সাথে ইসলামি আদবের পাবন্ধ হওয়া।

১১। নবশিশুর প্রতি অভিনন্দন জানানো।

১২। বিবাহে বরকতের দু’আ করা।

১৩। বিপদে সান্ত্বনাদান করা। এ ছাড়া আরও অন্যান্য ইসলামী আদব-কায়দা। যেমন, পোশাক পরিধান করা ক্ষেত্রে, পোশাক খোলার সময় এমনকি জুতা পরিধান করার সময়ও ইসলামে আদবের প্রতি লক্ষ্য রাখা।