১
সারা বিশ্বের মুসলিমদের জন্য অত্যাবশ্যকীয় পাঠ সমূহ
লেখকঃ শাইখ আব্দুল্লাহ বিন বায (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
অনুবাদকের কথা
সকল প্রশংসা আল্লাহর জন্যে যিনি মানব জাতি ও জিন জাতিকে তাঁর ইবাদত করার জন্যে সৃষ্টি করেছেন। সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নাবী ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যিনি তাঁর উম্মাতকে ছোট বড় সব ইবাদত করার পদ্ধতি বর্ণনা করে গেছেন। আরও সলাত ও সালাম বর্ষিত হোক তাঁর পরিবার ও তাঁর সাহাবাগণের উপর যারা তাঁর বর্ণিত পদ্ধতিতে আল্লাহর ইবাদত করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পেরেছিলেন।
অতঃপর-
হে সম্মানিত পাঠক পাঠিকা! আল্লাহ আমাদের উপর তাঁর ইবাদত করা ফরয করেছেন এবং পাশাপাশি তার নির্ধারিত পদ্ধতিও বর্ণনা করেছেন। শুধু সে নির্ধারিত পদ্ধতিতেই ইবাদত করলে তা গ্রহণ হবে। অন্যথায় তা গ্রহণ হবে না। তাই ইবাদত শুরু কারার আগে আমাদের উপর সর্ব প্রথম ফরয হল তার পদ্ধতি সম্পর্কে জানা। অর্থাৎ কুরআন ও সহীহ হাদীসের জ্ঞান অর্জন করা। কুরআন ও সহীহ হাদীসের জ্ঞানার্জনের অনেক পথ আছে। তন্মধ্যে উত্তম পথ হল সরাসরি উস্তাযের কাছ থেকে ইলম গ্রহণ করা, যাকে আরবী ভাষায় ( تلقي العلم من الشيخ مشافهة ) তালাক্কিউল ইলমে মিনাশ্ শাইখে মুশাফাহাতান) বলা হয়। এ পথটি বাস্তবায়নার্থে আমি সামাহাতুশ্ শাইখ আব্দুল আজীজ বিন বায রহিমাহুল্লাহর লিখিত
الدروس المهمة لعامة الأمة
"সারা বিশ্বের সকল মুসলিমের জন্যে অত্যাবশ্যকীয় পাঠসমূহ" বইটির উপর আইভিসি ডট নেট ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে ক্লাশ নিয়েছি যাতে কোরিয়া, সা’উদী আরব ও দুবাই সহ অন্যান্য দেশের বাংলাভাষী মুসলিম প্রবাসীগণ অংশগ্রহণ করেছিলেন।
জ্ঞানার্জনের দ্বিতীয় উত্তম পথ হল নির্ভরযোগ্য লিখকের বই পড়ে জ্ঞানার্জন করা। আমি এ পথটির প্রতি লক্ষ্য করে উক্ত বইটি শিক্ষা দানের সময়ে বাংলা ভাষায় অনুবাদ করি, যাতে বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা উক্ত বই হতে জ্ঞান অর্জন করে উপকৃত হতে পারে।
পরিশেষে আমি আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে এ ভাল কাজটি করার তাওফীক দান করেছেন। আরো কৃতজ্ঞতা আদায় করছি কোরিয়াস্থ Kyung Hee বিশ্ববিদ্যালয়ে পি,এইচ, ডি গবেষক মুহাম্মাদ মুতাহারুল ইসলাম ভাইয়ের যিনি বইটি দেখে দিয়েছেন। আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন এটি আমার ও আমাদের ভাইদের পক্ষ থেকে যারা সহযোগিতা ও অংশগ্রহণ করেছেন কবুল করেন ও পরকালে মুক্তির ব্যবস্থা করেন।
বিনীত, ইবরাহীম বিন আব্দুল হালীম
উত্তর কোরিয়া