hadith book logo

সঠিক আকীদা-বিশ্বাস ও যা এর পরিপন্থী

লেখকঃ শাইখ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

যারা আকীদার ক্ষত্রে বিভ্রান্ত

আর যারা এই আকীদা থেকে পথভ্রষ্ট এবং এর বিপরীত পথে পরিচালিত, তারা কয়েক প্রকারে বিভক্ত। যথা- মূর্তিপুজক, প্রতিমাপুজক, ফিরিশতা, আউলিয়া, জিন্ন, বৃক্ষ, প্রস্তর ইত্যাদির ইবাদতকারীগণ। এসব লোক আল্লাহর রাসূলদের আহ্‌বানে সাড়া না দিয়ে তাদের বিরোধিতা ও শত্রুতা করেছে। যেমনটা করেছে কুরাইশ ও বিভিন্ন আরব গোত্র আমাদের প্রিয়নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তারা তাদের মা‘বুদদের কাছে স্বীয় অভাব পূরণের, রোগমুক্তি ও শত্রুর ওপর বিজয় লাভের জন্য প্রার্থনা জানাতো এবং এই মা‘বুদদেরই উদ্দেশ্যে জবাই ও মান্নত নিবেদন করতো। ফলে, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ালেন এবং তাদেরকে একমাত্র আল্লাহরই উদ্দেশ্যে খালেসভাবে ইবাদত করার আহ্বান জানালেন, তখনই তারা এই আহ্বানকে অস্বাভাবিক মনে করে এর বিরুদ্ধে উঠে পড়ে লাগলো এবং বলতে লাগলো:

﴿أَجَعَلَ ٱلۡأٓلِهَةَ إِلَٰهٗا وَٰحِدًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عُجَابٞ﴾ [ص: 5]

“সে কি বহু মা‘বুদদের পরিবর্তে মাত্র এক মা‘বুদ বানিয়ে নিল? এতো এক নিশ্চিত অদ্ভূত ব্যাপার”। [সূরা সদ, আয়াত: ৫]

অনন্তর, রাসূলুল্লাহ তাদেরকে আল্লাহর প্রতি ডাকতে থাকেন এবং শির্ক থেকে ভীতিপ্রদর্শন ও তাদের কাছে স্বীয় আহ্বানের হাকীকত বিশ্লেষণে আত্মনিয়োগ করেন। যার ফলে আল্লাহ তা‘আলা প্রথম দিকে তাদের কিছুসংখ্যক লোককে হিদায়াত দান করেন এবং পরে তারা দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবীগণ ও তাদের নিষ্ঠাবান অনুসারী তাবে‘ঈদের ধারাবাহিক প্রচার ও দীর্ঘ সংগ্রামের পর আল্লাহর দীন অন্যান্য সমুদয় ভ্রান্ত দীনের ওপর বিজয়ী বেশে আত্মপ্রকাশ করলো।