hadith book logo

কুরআন ও সুন্নাহের আলোকে মসজিদের ফযিলত, বিধি-বিধান ও আদাব

লেখকঃ ড. সাঈদ বিন আলী বিন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

নিশ্চয় যাবতীয় প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার নিকট ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর নিকট আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্টতা ও আমাদের কর্মসমূহের খারাবী থেকে আশ্রয় কামনা করি। আল্লাহ যাকে হেদায়েত দেন, তাকে গোমরাহ করার কেউ নাই। আর যাকে গোমরাহ করেন তাকে হেদায়েত দেয়ার কেউ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তিনি একক, তার কোন শরিক নাই। আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সালাত ও সালাম নাযিল হোক তার উপর, তার পরিবার-পরিজন ও তার সাহাবীদের উপর এবং যারা কিয়ামত অবধি এহসানের সাথে তাদের অনুসরণ করেন তাদের উপর।

অত:পর, মসজিদ বিষয়ে এটি একটি সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ পুস্তিকা, যাতে দলীল প্রমাণ সহকারে মসজিদের অর্থ, মসজিদ বানানোর ফযিলত, মসজিদের আবাদ, ফযিলত ও মসজিদে গমনের ফযিলত ইত্যাদি আলোচনা করা হয়েছে। এ ছাড়াও এখানে আলোচনা করা হয়েছে মসজিদের আদব, মসজিদের বিধান, মসজিদের মধ্যে তা‘লীমের হালকা কায়েম করার ফযিলত ইত্যাদি দলীল প্রমাণ সহকারে আলোচনা করা হয়েছে। আমি এ রিসালায় -পুস্তিকায়- আলোচিত অধিকাংশ বিষয়গুলো আমার ইমাম শায়খ আব্দুল আজীজ বিন আব্দুল্লাহ বিন বায রাহেমাহুল্লাহ-এর আলোচনা ও বিবৃতি থেকে গ্রহণ করেছি। আল্লাহ তা‘আলা তার মর্যাদাকে বৃদ্ধি করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমীন! আল্লাহ তা‘আলার দরবারে আমার কামনা - আল্লাহ যেন আমার এ আমলকে কবুল করেন এবং বরকত-পূর্ণ করেন। আর আমার এ আমল দ্বারা আমাকে দুনিয়া ও আখিরাতের উপকার ও যাবতীয় কল্যাণ দান করেন। আর যারা এর প্রতি পৌঁছে তাদেরকেও যেন উপকৃত করেন। কারণ, আল্লাহ রাব্বুল আলামীন হলেন, সর্বোত্তম সত্ত্বা যার নিকট চাওয়া যায় এবং তিনিই হলেন উত্তম ভরসা। তিনিই আমাদের জন্য যথেষ্ট এবং একমাত্র অভিভাবক। মহান আল্লাহ ছাড়া কোন শক্তি নাই এবং কোন বাধা দানকারী নাই। আর সালাত ও সালাম নাযিল হোক তার বান্দা ও রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপর, যিনি আমাদের ইমাম ও আদর্শ । আর তার পরিবার-পরিজন, তার সাহাবী ও যারা তার অনুকরণ করে কিয়ামত পর্যন্ত তাদের উপর।

লিখক

বৃহস্পতিবার

২৮. ২. ১৪২১ হিঃ