১
কুরআন ও সুন্নাহের আলোকে মসজিদের ফযিলত, বিধি-বিধান ও আদাব
লেখকঃ ড. সাঈদ বিন আলী বিন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
মসজিদের ফযিলত সম্পর্কে বিভিন্ন হাদিস:
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
« أَحَبُّ البلاد إلى الله مساجدها، وأبغض البلاد إلى الله أسواقها »
আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় স্থান হল, মসজিদসমূহ, আর আল্লাহর নিকট সর্বাধিক নিকৃষ্ট শহর হল, বাজারসমূহ। [সহীহ মুসলিম, কিতাবুল মাসাজেদ এবং সালাতের স্থানসমূহ। পরিচ্ছেদ: ফজরের সালাতের পর সালাতের স্থানে বসার ফযিলত এবং মসজিদের ফযিলত, হাদিস: ৬৭১।]
ইমাম নববী রাহিমাহুল্লাহু أحبّ البلاد إلى الله مساجدها হাদিসটির ব্যাখ্যায় বলেন, কারণ মসজিদগুলো হল, আল্লাহর ইবাদাত-বন্দেগীর ঘর এবং এগুলোর বুনিয়াদ হল, তাকওয়া নির্ভর। আর ا«وأبغض البلاد إلى الله أسواقه » কারণ, বাজার হল, ধোঁকা, প্রতারণা, সুদ-ঘুষ, মিথ্যাচার, মারা-মারি, হানা-হানি, ওয়াদা ভঙ্গ করা, আল্লাহর জিকির হতে বিরত রাখা ইত্যাদির স্থান। [সহীহ মুসলিমের উপর ইমাম নববীর ব্যাখ্যা, ১৭৭/৫।]
ইমাম কুরতবী রাহিমাহুল্লাহু «أحبّ البلاد إلى الله مساجدها» হাদিসটির ব্যাখ্যায় বলেন, শহরের ঘরসমূহ হতে সর্বাধিক প্রিয় ঘর এবং সর্বাধিক প্রিয় ভূ-খণ্ড হল, মসজিদ সমূহ। কারণ, মসজিদসমূহকে ইবাদাত-বন্দেগী, জিকির-আযকার, মুসলিমদের মিলনকেন্দ্র, ইসলামের নির্দেশনসমূহের বহি:প্রকাশ ও ফেরেশতাদের একত্র হওয়ার স্থান হিসেবে খাস করা হয়েছে। আর বাজার আল্লাহর নিকট সর্বাধিক নিকৃষ্ট হওয়ার কারণ, বাজারকে খাস করা হয়েছে, দুনিয়া উপার্জনের জন্য, মানুষের পার্থিব উদ্দেশ্য লাভের জন্য এবং আল্লাহর জিকির হতে গাফেল রাখার জন্য। কারণ, বাজার হল, মিথ্যাচারিতার স্থান, শয়তানের রণক্ষেত্র। শয়তান এখানেই তার ঝাণ্ডা স্থাপন করে ওত পেতে আছে। [আল-মুফহিম (সহীহ মুসলিমের তালখীসের মুশকিলাত বিষয়ে), 294/2।]