hadith book logo

মসজিদে গমন শিষ্টাচার ও প্রভাব

লেখকঃ সালেহ ইবন হামেদ আর-রিফা‘ঈ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

৮. তোমরা সালাত আদায় কর যেভাবে আমাকে সালাতে দেখেছো

আমার মুসলিম ভাই! তোমার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অনুকরণে আদায় করতে উৎসাহী হও। যেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«صلوا كما رأيتموني أصلي»

“ তোমরা সালাত পড় যেমনটি আমাকে পড়তে দেখেছ”। [সহীহ বুখারী (২/১১১), হাদীস নং ৬৩১।]

আর এটি মহান আল্লাহ তোমার জন্য সহজ করেছেন। সেহেতু কিছু জ্ঞানী ব্যক্তিত্ব সহীহ দলীলের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি নিয়ে সহজ পদ্ধতিতে স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে আল্লামা শাইখ আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায রহ. " كيفية صلاة النبى আল্লামা শাইখ নাসিরুদ্দীন আলবানী রহ.-এর صفة صلاة النبى صلى الله عليه وسلم " " من التكبير إلى التسليم كأنك تراها অন্যতম। আর এটাকে আরো সংক্ষিপ্তাকারে مختصرصفة صلاة النبى صلى الله عليه وسلم নামে রচনা করেন আল্লামা শাইখ মুহাম্মাদ ইবন সালেহ ইবন উসাইমীন রহ। অনুরূপভাবে শাইখ ইবন উসাইমীনের নিজেও এ বিষয়ে একটি সংক্ষিপ্ত পুস্তিকা রচনা করেছেন। তাছাড়া অন্যান্যরাও অনুরূপ গ্রন্থ রচনা করেছেন।