hadith book logo

মসজিদে গমন শিষ্টাচার ও প্রভাব

লেখকঃ সালেহ ইবন হামেদ আর-রিফা‘ঈ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।

নিশ্চয় সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তার সাহায্য প্রার্থনা করি এবং তার নিকট ক্ষমা চাই। আমাদের নিজেদের অনিষ্ট ও খারাপ কৃতকর্মসমূহ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। তিনি যাকে হিদায়াত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার কোনো হিদায়াতকারী নেই। আরও আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাঁর প্রতি ও তাঁর সাহাবীগণের ওপর অসংখ্য সালাত ও সালাম।

অতঃপর, এটা হলো মসজিদসমূহে গমনের আদাব বা শিষ্টাচার সম্পর্কের সংক্ষিপ্ত বক্তব্য। আমি এটি নিজের ও আমার মুসলিম ভাইদের স্মরণার্থে লিপিবদ্ধ করেছি। কারণ, আল্লাহ তা‘আলা বলেন:

﴿ وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ ٥٥ ﴾ [ الذاريات : ٥٥ ]

‘‘আর উপদেশ দাও! নিশ্চয় উপদেশ মুমিনদের উপকারে আসবে” আর তার নামকরণ করেছি,

المشي إلى المساجد آداب وآثار

“মসজিদে গমন, শিষ্টাচার ও প্রভাব”।

তবে এখানে প্রভাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সে সব উত্তম চরিত্র এবং দুনিয়া-আখিরাতের উত্তম পরিণতি যা ঐ সব শিষ্টাচারসমূহের যথাযথ প্রতিপালনের কারণে অর্জিত হবে।

আর আল্লাহ তা‘আলার নিকট এর দ্বারা সার্বজনীন কল্যাণ কামনা করছি। তিনি যেন এটাকে সর্বোত্তম উপায়ে কবুল করেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সাড়াদানকারী। আর তিনি সঠিক পথের পথপ্রদর্শক।

সালেহ ইবন হামেদ আর- রিফা‘ঈ

মদিনা: ২৩-৮-১৪১৮ হিজরী