hadith book logo

মসজিদে গমন শিষ্টাচার ও প্রভাব

লেখকঃ সালেহ ইবন হামেদ আর-রিফা‘ঈ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

৩. শালীন পোষাক পরিধান

পরিপূর্ণ সৌন্দর্যের মধ্যে অন্যতম হলো মুসলিম আচ্ছাদানকারী শালীন পোষাক পরিধান করবে। যা কাফির, ফাসিক ও চপলবুদ্ধিসম্পন্ন লোকদের কর্মকাণ্ড ও পোষাক-আশাকের অন্তর্ভুক্ত নয়। বিশেষ করে ছাত্ররা, যারা ইলম অন্বেষণকারী, যাদেরকে মহান আল্লাহ শরী‘আতের জ্ঞান অন্বেষণের রাস্তায় থাকার কারণে সম্মানিত করেছেন। কেননা তাদের দায়িত্ব হলো তারা হবে পোষাক পরিচ্ছেদ ও চলা-ফেরায় মানুষের জন্য আদর্শ এবং তাদের অন্যান্য সকল কাজ কর্মেও তারা হবে আদর্শ ও অনুপম দৃষ্টান্ত।

৪. বিভিন্ন পেশায় নিয়োজিত ভাইদের যারা এমন ধরেনর পেশায় নিয়োজিত আছেন যাতে তার পোষাক-পরিচ্ছেদ ময়লা আবর্জনা লেগে যায় তাদের উদ্দেশ্যে আমি অন্তর থেকে একটি অনুরোধ পেশ করছি যে, তারা যেন একটি নির্দিষ্ট পোষাক বানান যা সালাতে যাওয়ার সময় পরিধান করবেন। আর এটা হলো মহান আল্লাহর আদেশকে পালন করার জন্য। যেহেতু তিনি প্রত্যেক সালাতের সময় সৌন্দর্য অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন এবং সালাতের মধ্যে অন্যান্য ভাইদের কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকার জন্য।

৫. পূন্যে উৎসাহী প্রত্যেক মুসলিমের উচিৎ হলো, সালাতের জন্য প্রস্তুতি নেওয়া, তার জন্য পূর্ব থেকেই অযু করা এবং সালাতের সময় হওয়ার পূর্বে সালাতের প্রস্তুতি সম্পন্ন করা। ফলে যখনই সময় হবে তখনই যেন দ্রুত সালাতের উদ্দেশ্যে বের হয়ে যেতে পারে।