hadith book logo

হিল্লা বিয়ে

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

চার. ইমাম হাকেম তার মুসতাদরাক গ্রন্থে সাহাবি উকবা বিন আমের রাদিআল্লাহু থেকে বর্ণনা করেন:

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " أَلا أُخْبِرُكُمْ بِالتَّيْسِ الْمُسْتَعَارِ؟ " ، قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ : " هُوَ الْمُحِللُّ " ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " لَعَنَ اللَّهُ الْمُحِللَّ، وَالْمُحَلَّلَ لَهُ " هَذَا حَدِيثٌ صَحِيحُ الإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ، ووافقه الذهبي .

উকবা ইব্‌ন আমের রাদিআল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠা সম্পর্কে বলব ?” তারা বলল : অবশ্যই হে আল্লাহর রাসূল, তিনি বললেন : “হিল্লাকারী”, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : “আল্লাহ হিল্লাকারী ও যার জন্য হিল্লা করা হয় উভয়কে অভিসম্পাত করেছেন”। হাকেম বলেন, এ হাদিসের সনদ সহিহ, কিন্তু বুখারি ও মুসলিম তা উল্লেখ করেননি। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তার সমর্থন করেছেন। আল-মুসতাদরাক লিল হাকেম : (পৃ.১০২৮), হাদিস নং : (২৭৩১), ইব্‌ন মাজাহ : (১৯৩৬), দারাকুতনি : (৩৫৭৬), বায়হাকি : (৭/৩৩৯), হাদিস নং : (১৪১৮৭), ইব্নুল জাওজি ফিল ইলালিল মুতানাহিয়াহ : (২/৬৪৬)