hadith book logo

সূফীবাদ কুরআন ও সুন্নাহ-এর মানদণ্ডে

লেখকঃ মুহাম্মাদ জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

আর-রহমান-এর আউলিয়া

১- আল্লাহ তা‘আলা বলেন,

﴿أَلَآ إِنَّ أَوۡلِيَآءَ ٱللَّهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٦٢ ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ ٦٣﴾ [ يونس : ٦٢، ٦٣ ]

“অবহিত হও! যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই। আর তারা চিন্তিতও হবে না; যারা ঈমান এনেছে ও তাকওয়া অবলম্বন করেছে।” [সূরা ইউনুস, আয়াত: ৬২-৬৩]

২- আল্লাহ আরও বলেন,

﴿إِنۡ أَوۡلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلۡمُتَّقُونَ﴾ [ الانفال : ٣٤ ]

“মুত্তাকীরাই কেবল আল্লাহর ওলী।” [সূরা আল-আনফাল, আয়াত: ৩৪]

৩- আল কুরআনে ওলী বলতে ঐ মুসলিমকে বুঝায়, যে আল্লাহকে তাকওয়া অবলম্বন করে চলে; তার নাফরমানী করে না। তাকেই ডাকে, তার সাথে কাউকে শরীক করে না। এই ধরনের পরহেজগার ব্যক্তিকে কষ্ট দেওয়া তার প্রতি সীমালঙ্গন করা ও তার সম্পদ ভক্ষণ করা থেকে আল্লাহ সাবধান করে দিয়েছেন। হাদীসে কুদসিতে আল্লাহ তা‘আলা বলেন,

«مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ .....»

“যে ব্যক্তি আমার কোনো ওলীর ওপর শত্রুতা/সীমালঙ্গন করবে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম ...।” [সহীহ বুখারী, হাদীস নং ৬৫০২।]

কখনও এই ধরনের তাওহীদবাদী আল্লাহর আনুগত্যশীল মুসলিম ওলীর দ্বারা মহান আল্লাহ প্রয়োজনের ক্ষেত্রে কখনও কোনো কারামত প্রকাশ ঘটিয়ে তাকে সম্মানিত করেন। এ ধরনের বেলায়েত/বন্ধুত্ব ও কারামতের কথা কুরআনুল কারীমে সাব্যস্ত রয়েছে। এর প্রমাণে মারইয়াম আলাইহাস সালাম-এর ঘটনা প্রনিধানযোগ্য। তিনি আপন গৃহে থেকেই যখন রিযিক ও খাদ্য প্রাপ্তা হতেন। তার শানে মহান আল্লাহ বলেন,

﴿كُلَّمَا دَخَلَ عَلَيۡهَا زَكَرِيَّا ٱلۡمِحۡرَابَ وَجَدَ عِندَهَا رِزۡقٗاۖ قَالَ يَٰمَرۡيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَاۖ قَالَتۡ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ إِنَّ ٱللَّهَ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٍ﴾ [ ال عمران : ٣٧ ]

“যখনই যাকারিয়্যা মিহরাবে তার (মারইয়ামের) কাছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন: মারইয়াম! কোথা থেকে এসব তোমার কাছে এলো? তিনি বলতেন: এসব আল্লাহর নিকট থেকে এসেছে। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান করেন।” [সূরা আলে ইমরান, আয়াত: ৩৭] অতএব, ওলায়েত ও কারামত প্রমাণিত। তবে তা কেবল আনুগত্যশীল তাওহীদবাদী মুমিন থেকেই প্রকাশ পাবে। সালাত পরিত্যাগকারী অথবা গুনাহে লিপ্ত কোনো ফাসিক ব্যক্তি কর্তৃক প্রকাশ পাওয়া সম্ভব নয়। উপরন্তু কারামত প্রকাশ হওয়ার জন্য ওলী হওয়ার শর্তারোপও করা হয় নি, বরং কুরআনুল কারীম শর্ত করেছে কেবল ঈমান ও তাক্বওয়াকে।