‘আব্বাদ ইবনু তামীম (রাযি.) হতে তাঁর চাচা থেকে বর্ণিতঃ
নাবী ﷺ বৃষ্টির দু‘আর জন্য বের হলেন, ক্বিবলামুখী হয়ে দু‘আ করলেন এবং স্বীয় চাদর উল্টে দিলেন। অতঃপর দুই রাক‘আত সলাত আদায় করলেন। তিনি উভয় রাক‘আতে সশব্দে ক্বিরাআত পড়লেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের جَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةِ -এ বাক্যে।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : শিরোনামে প্রকাশিত। অর্থাৎ ইসতিস্কার সলাতে সশব্দে ক্বিরাআত পাঠ করতে হবে। ইবনু বাত্তাল (রহ.) উল্লেখ করেন যে, এ ব্যাপারে সকলেই একমত এবং এতে কোন মতভেদ নেই।
* শায়খ বিন বায (রহ.) বলেন : তিনি ঈদের ন্যায় প্রথমে সলাত আদায় করেছেন, এটা যেমন হাদীসে এসেছে। তেমনি তিনি জুমু‘আর ন্যায় প্রথমে খুতবাহ দিয়েছেন- এটাও হাদীসে এসেছে। (হাদীসের বাংলা পাঠের তারকা-চিহ্নিত পাদটীকা)
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।