hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১০৫৮

১৬. সূর্যগ্রহণ

صحيح البخاري

২/১৩ পরিচ্ছেদঃ

নাবী ﷺ-এর বাণী : “আল্লাহ সম্পর্কে আমি তোমাদের চেয়ে অধিক জ্ঞাত”; আর আল্লাহ সম্পর্কে জানা অন্তরের কাজ

بَابُ قَوْلِ النَّبِيِّ ﷺ أَنَا أَعْلَمُكُمْ بِاللَّهِ وَأَنَّ الْمَعْرِفَةَ فِعْلُ الْقَلْبِ

لِقَوْلِ اللَّهِ تَعَالَىٰ ﴿وَلَٰكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ﴾

আল্লাহ তা‘আলার এ বাণীর পরিপ্রেক্ষিতে : “কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন।” (সূরাহ বাক্বারাহ ২/২২৫)

১০৫৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ وَهِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ﵂ قَالَتْ: «كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ ﷺ، فَقَامَ النَّبِيُّ ﷺ، فَصَلَّى بِالنَّاسِ، فَأَطَالَ الْقِرَاءَةَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَأَطَالَ الْقِرَاءَةَ، وَهْيَ دُونَ قِرَاءَتِهِ الْأُولَى، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، دُونَ رُكُوعِهِ الْأَوَّلِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ قَامَ فَصَنَعَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَامَ فَقَالَ: إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ يُرِيهِمَا عِبَادَهُ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَافْزَعُوا إِلَى الصَّلَاةِ».
‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-এর সময় সূর্যগ্রহণ হল।

তখন নাবী ﷺ দাঁড়ালেন এবং লোকদের নিয়ে সলাত আদায় করলেন। তিনি তাতে ক্বিরাআত দীর্ঘ করেন। তারপর দীর্ঘক্ষণ রুকূ‘ করেন। তারপর তিনি মাথা তুলেন এবং দীর্ঘক্ষণ ক্বিরাআত পড়েন। তবে তা প্রথম ক্বিরাআতের চেয়ে কম দীর্ঘ ছিল। তারপর পুনরায় তিনি রুকূ‘ করেন এবং রুকূ‘ দীর্ঘ করেন। তবে এ রুকূ‘ প্রথম রুকূ‘র চেয়ে কম দীর্ঘ ছিল। অতঃপর তিনি মাথা তুলেন এবং দু’টি সাজদাহ্ করেন।

অতঃপর তিনি দাঁড়ালেন এবং দ্বিতীয় রাক‘আতেও অনুরূপ করেন। তারপর তিনি দাঁড়িয়ে বললেন : সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না। এগুলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দু’টি নিদর্শন; যা আল্লাহ তাঁর বান্দাদের দেখিয়ে থাকেন। সুতরাং যখন তোমরা তা দেখবে তখন ভীত অবস্থায় সলাতের দিকে আসবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১০৪৪-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৯৯৩, ইফাবা. ৯৯৯, তাওহীদ পাব. ১০৫৮)