hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১০৬৫

১৬. সূর্যগ্রহণ

صحيح البخاري

২/১৯ পরিচ্ছেদঃ

ইসলাম গ্রহণ বিশুদ্ধ না হয়ে যদি বাহ্যিক আনুগত্য প্রদর্শন বা হত্যার ভয়ে হয়

بَابُ إِذَا لَمْ يَكُنِ الْإِسْلَامُ عَلَى الْحَقِيقَةِ وَكَانَ عَلَى الِاسْتِسْلَامِ أَوِ الْخَوْفِ مِنَ الْقَتْلِ

لِقَوْلِهِ تَعَالَىٰ ﴿قَالَتِ الْأَعْرَابُ آمَنَّا قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَٰكِنْ قُولُوا أَسْلَمْنَا﴾ فَإِذَا كَانَ عَلَى الْحَقِيقَةِ فَهُوَ عَلَى قَوْلِهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ﴾ ﴿وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ﴾

(এরূপ ব্যক্তির ইসলাম গ্রহণ) আল্লাহ তা‘আলার এ বাণী অনুযায়ী হবে : “আরব মরুবাসীরা বলে, আমরা ঈমান আনলাম; আপনি বলে দিন, “তোমরা ঈমান আননি; বরং তোমরা বল, ‘আমরা বাহ্যিক দৃষ্টিতে মুসলিম হয়েছি।” (সূরাহ হুজরাত ৪৯/১৪)

আর ইসলাম গ্রহণ বিশুদ্ধ হলে তা হবে আল্লাহ তা‘আলার এ বাণী অনুযায়ী : “নিশ্চয়ই আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন হল ইসলাম”- (সূরাহ আলু ‘ইমরান ৩/১৯)। “আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দ্বীন অন্বেষণ করবে তবে তা গৃহীত হবে না।” (সূরাহ আলু ‘ইমরান ৩/৮৫)

আল্লামা বদরুদ্দীন আইনী (রহ.) বলেন : ‘তরজমানুল বাব দ্বারা ইমাম বুখারী (রহ.)-এর উদ্দেশ্য এ কথা প্রমাণ করা যে, ঈমান ও ইসলাম উভয়ই এক ও অভিন্ন।’ আল্লামা কিরমানী (রহ.) বলেন : ‘এর দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হচ্ছে এ কথা বুঝানো যে, আন্তরিক বিশ্বাসের সাথে যদি কেউ ইসলাম গ্রহণ না করে, তাহলে তার এরূপ ইসলাম গ্রহণ আখিরাতে কোন কাজে আসবে না; বরং এটা হবে তার নিফাকী (কপটতা)। আর আন্তরিক বিশ্বাসের সাথে ইসলাম কবুল করলে এটা তাকে আখিরাতে মুক্তি দিবে।’ অথবা এটাও উদ্দেশ্য হতে পারে যে, ঈমান শুধু অন্তরে বিশ্বাসের নামই নয়; বরং এর সাথে প্রকৃত অর্থে ইসলাম থাকতে হবে। তবেই তা দ্বীন বলে গণ্য হবে যে দ্বীন সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন : “নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনিত দ্বীন হচ্ছে ইসলাম।”

১০৬৫
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ نَمِرٍ: سَمِعَ ابْنَ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ﵂: «جَهَرَ النَّبِيُّ ﷺ فِي صَلَاةِ الْخُسُوفِ بِقِرَاءَتِهِ، فَإِذَا فَرَغَ مِنْ قِرَاءَتِهِ كَبَّرَ فَرَكَعَ، وَإِذَا رَفَعَ مِنَ الرَّكْعَةِ قَالَ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. ثُمَّ يُعَاوِدُ الْقِرَاءَةَ فِي صَلَاةِ الْكُسُوفِ، أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ، وَأَرْبَعَِ سَجَدَاتٍ.»
‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ সূর্যগ্রহণের সলাতে তাঁর ক্বিরাআত সশব্দে পড়েছেন। ক্বিরাআত শেষে তাকবীর বলে রুকূ‘ করেন। যখন রুকূ‘ থেকে মাথা উঠালেন, তখন বললেন, সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ। অতঃপর এই গ্রহণ-এর সলাতেই তিনি পুনরায় ক্বিরাআত পাঠ করেন এবং চার রুকূ‘ ও চার সাজদাসহ দুই রাক‘আত সলাত আদায় করেন।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১০৪৪-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০০০, ইফাবা. ১০০৫, তাওহীদ পাব. ১০৬৫)