hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১১৯

১৮. সলাত কসর করা

صحيح البخاري

২/২০ পরিচ্ছেদঃ

সালামের প্রচলন ইসলামের অংশ

بَابُ إِفْشَاءِ السَّلَامِ مِنَ الْإِسْلَامِ

وَقَالَ عَمَّارٌ ثَلَاثٌ مَنْ جَمَعَهُنَّ فَقَدْ جَمَعَ الْإِيمَانَ الْإِنْصَافُ مِنْ نَفْسِكَ وَبَذْلُ السَّلَامِ لِلْعَالَمِ وَالْإِنْفَاقُ مِنَ الْإِقْتَارِ

‘আম্মার (রাযি.) বলেন, যে ব্যক্তি তিনটি গুণ একত্র করেছে, সে তো ঈমানকে একত্র করেছে : (১) নিজ থেকে ইনসাফ করা, (২) বিশ্বব্যাপী সালামের প্রচলন, এবং (৩) অভাবের সময়ও দান-খয়রাত করা।

১১১৯
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ وَأَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ﵂: أَنَّ رَسُولَ اللهِ ﷺ «كَانَ يُصَلِّي جَالِسًا، فَيَقْرَأُ وَهْوَ جَالِسٌ، فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ نَحْوٌ مِنْ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً، قَامَ فَقَرَأَهَا وَهْوَ قَائِمٌ، ثُمَّ يَرْكَعُ، ثُمَّ سَجَدَ، يَفْعَلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ، فَإِذَا قَضَى صَلَاتَهُ نَظَرَ: فَإِنْ كُنْتُ يَقْظَى تَحَدَّثَ مَعِي، وَإِنْ كُنْتُ نَائِمَةً اضْطَجَعَ».
উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বসে সলাত আদায় করতেন এবং বসা অবস্থায়ই ক্বিরা‘আত পড়তেন। যখন তাঁর ক্বিরা‘আতের প্রায় ত্রিশ বা চল্লিশ আয়াত বাকী থাকত, তখন তিনি দাঁড়াতেন এবং দাঁড়ানো অবস্থায় তা তিলাওয়াত করতেন, তারপর রুকূ‘ করতেন; অতঃপর সাজদাহ্ করতেন। দ্বিতীয় রাক‘আতেও অনুরূপ করতেন। সলাত শেষ করে তিনি লক্ষ্য করতেন, যদি আমি জেগে থাকতাম তাহলে আমার সাথে কথা বলতেন আর আমি ঘুমিয়ে থাকলে তিনি শুয়ে পড়তেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট

অধ্যায়ের ইঙ্গিতপূর্ণ পরিসমাপ্তি : ইমাম বুখারী (রহ.) হাদীসের বাক্য : وَإِنْ كُنْتُ نَائِمَةً اضْطَجَعَ -এর দ্বারা অধ্যায়ের চমৎকার পরিসমাপ্তি বুঝিয়েছেন। অর্থাৎ যেমনিভাবে নাবী ﷺ নফল সলাতসমূহ শেষ করার পর শুয়ে পড়লেন, তেমনিভাবে আলোচ্য কসর সলাতের অধ্যায়ের অনুচ্ছেদগুলোও শেষ হয়ে গেল এবং সামনে তাহাজ্জুদ অধ্যায় আরম্ভ করা হল।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১১১৮-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০৪৯, ইফাবা. ১০৫৩, তাওহীদ পাব. ১১১৯)
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১১৯ (সলাত কসর করা)