সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১৬
৩. ‘ইল্ম (জ্ঞান)
صحيح البخاري
২/৪১ পরিচ্ছেদঃ
গনীমাতের এক পঞ্চমাংশ আদায় করা ঈমানের অন্তর্ভুক্ত
بَابُ أَدَاءُ الْخُمُسِ مِنَ الْإِيمَانِ
১১৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ وَأَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ: أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَالَ: «صَلَّى بِنَا النَّبِيُّ ﷺ الْعِشَاءَ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ فَقَالَ: أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ، فَإِنَّ رَأْسَ مِائَةِ سَنَةٍ مِنْهَا لَا يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الْأَرْضِ أَحَدٌ».
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন : নাবী ﷺ তাঁর জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ‘ইশার সলাত আদায় করলেন। সালাম ফিরানোর পর তিনি দাঁড়িয়ে বললেন : তোমরা কি এ রাত সম্পর্কে? বর্তমানে যারা পৃথিবীতে আছে, একশ বছরের মাথায় তাদের কেউ অবশিষ্ট থাকবে না।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : নাবী ﷺ সাহাবীগণের কাছে ‘ইশার সলাতের পর হাদীস বর্ণনা করেছেন। যা রাতের ‘ইল্মী আলোচনা। কাজেই সম্পর্ক সুস্পষ্ট।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫৬৪, ৬০১; সহীহ মুসলিম ৪৪/৫৩, হা/২৫৩৬, আবূ দাউদ হা/৪৩৪৮, তিরমিযী হা/২২৫১। (আ.প্র. ১১৪, ইফাবা. ১১৭, তাওহীদ পাব. ১১৬)