তারপর বললেন : এ দু’টি (চন্দ্র ও সূর্যগ্রহণ) আল্লাহর নিদর্শনসমূহের দু’টি নিদর্শন। যখন তোমরা তা দেখবে গ্রহণ মুক্ত না হওয়া পর্যন্ত সলাত আদায় করবে।
আমি আমার এ স্থানে দাঁড়িয়ে, আমাকে যা ওয়াদা করা হয়েছে তার সবই দেখতে পেয়েছি। এমনকি তোমরা যখন আমাকে সামনে যেতে দেখলে তখন আমি দেখতে পেলাম, আমি জান্নাতের একটি (আঙ্গুর) গুচ্ছ নেয়ার ইচ্ছা করছি। আর যখন তোমরা আমাকে পেছনে সরতে দেখলে তখন আমি জাহান্নাম দেখতে পেলাম, তার একাংশ অপর অংশকে ভেঙ্গে চুরমার করে ফেলছে। আমি সেখানে আমর ইবনু লুহাইকে দেখতে পেলাম, যে সর্বপ্রথম সায়িবাহ* প্রথা প্রচলন করেছিল।