সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১২৬৮
২৩. জানাযা
صحيح البخاري
২/২১ পরিচ্ছেদঃ
স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এবং এক কুফর অন্য কুফর থেকে ছোট
بَابُ كُفْرَانِ الْعَشِيرِ وَكُفْرٍ دُونَ كُفْرٍ
فِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ ﷺ
এ সম্পর্কে আবূ সাঈদ খুদরী (রাযি.) হতে রাসূলুল্লাহ ﷺ সূত্রে হাদীস বর্ণিত হয়েছে।
১২৬৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا مُسَدَّدٌ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرٍو وَأَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ﵃ قَالَ: «كَانَ رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ ﷺ بِعَرَفَةَ، فَوَقَعَ عَنْ رَاحِلَتِهِ، قَالَ أَيُّوبُ: فَوَقَصَتْهُ، وَقَالَ عَمْرٌو: فَأَقْصَعَتْهُ فَمَاتَ، فَقَالَ: اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلَا تُحَنِّطُوهُ، وَلَا تُخَمِّرُوا رَأْسَهُ؛ فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ. قَالَ أَيُّوبُ: يُلَبِّي، وَقَالَ عَمْرٌو: مُلَبِّيًا.»
ইবনু ‘আব্বাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, এক ব্যক্তি নাবী ﷺ-এর সাথে আরাফায় অবস্থানকালে তাঁর সওয়ারী থেকে পড়ে গিয়েছিলেন। (বর্ণনাকারী) আইয়ূব বলেন, সওয়ারী তাকে পদদলিত করেছিল। আর ‘আমর (রহ.) বলেন, আপনা আপনি পড়েই তার ঘাড় মটকে গিয়েছিল। এতে তিনি মারা যান। তখন নাবী ﷺ বললেন : তাঁকে বরই পাতার পানি দিয়ে গোসল দিবে, দু’টি কাপড়ে কাফন পরাবে; তাঁকে সুগন্ধি লাগাবে না এবং তাঁর মাথা ঢাকবে না। কেননা, ক্বিয়ামাতের দিন তাঁকে উত্থিত করা হবে এ অবস্থায় যে, আইয়ূব (রহ.) বলেন, ‘সে তালবিয়া পড়ছে’ আর ‘আমর (রহ.) বলেন, সে তালবিয়া পাঠরত।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের لَا تُخَمِّرُوا رَأْسَهُ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১২৬৫-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১১৮৬, ইফাবা. ১১৯৪, তাওহীদ পাব. ১২৬৮)