আর সুলাইমান ইব্নু কাসীর (রহঃ) সূত্রে বর্ণনা করেন যে, আমার নিকট এমন এক ব্যক্তি হাদীস বর্ণনা করেছেন, যিনি জাবির (রাঃ) হতে শুনেছেন।
সহিহ বুখারী: হাদিস ১৩৪৮
২৩. জানাযা
صحيح البخاري
৪/৭৫ পরিচ্ছেদঃ
মিসওয়াক করা।
ইব্ন আব্বাস (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে রাত কাটিয়ে ছিলাম। তখন [১] তিনি মিসওয়াক করলেন।
[১] তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠে ।
১৩৪৮
সহিহ বুখারীSee previous Hadith
রাবী আওযায়ী (রহঃ) যুহরী (রহঃ) সূত্রে জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উহুদ যুদ্ধের শহীদগণের সম্পর্কে জিজ্ঞেস করতেন, তাঁদের মাঝে কুরআন সম্পর্কে কে অধিক জ্ঞাত? কোন একজনের দিকে ইঙ্গিত করা হলে, তিনি তাঁকে তাঁর সঙ্গীর পূর্বে কবরে রাখতেন। জাবির (রাঃ) বলেন, আমার পিতা ও চাচাকে একখানি পশমের তৈরি নক্শা করা কাপড়ে কাফন দেয়া হয়েছিল।