তিনি বলেন, নাবী ﷺ উহুদের শহীদগণের দুই দুইজনকে একত্র করে জিজ্ঞেস করেছিলেন, তাঁদের মধ্যে কুরআন সম্পর্কে কে অধিক পারদর্শী? দুইজনের কোন একজনের প্রতি ইঙ্গিত করা হলে প্রথমে তাঁকে লাহদ (সুরঙ্গ) কবরে রাখতেন। আর তিনি বলেছিলেন : কিয়ামতের দিন আমি তাঁদের জন্য সাক্ষী হবো। তিনি রক্ত-মাখা অবস্থায়ই তাঁদের দাফন করার আদেশ দিলেন এবং তাঁদের গোসলও দেননি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের قَدَّمَهُ فِي اللَّحْدِ -এ বাক্যে শিরোনামের লাহদ কবরের সম্পর্ক সুস্পষ্ট। আর ‘শাক্ক’ কবরের সম্পর্কটি এভাবে প্রমাণ করা হয়েছে যে, দু’জন শহীদকে একটি কবরে এভাবে রাখতেন যে, একজনকে সুরঙ্গ কবরে রেখে দিতেন এবং অপরজনকে শাক্ক ধরনের কবরে থাকতে দিতেন।
জ্ঞাতব্য, মাদীনার কবরগুলো এমন যে, প্রথমে আমাদের দেশের মত কবর খনন করা হয়, পরে ভেতরে নিচ দিকে একটি সিন্দুকের মত করে গর্ত বা সুরঙ্গ করা হয়, যাতে লাশ রেখে ঐ সুরঙ্গের মুখটা ইট দিয়ে বন্ধ করে পুরো কবরটা মাটি দিয়ে বন্ধ করা হয়। আলোচ্য হাদীসটিতে সুরঙ্গ বড় করে বানিয়ে কুরআন সম্পর্কে অধিক পারদর্শী ব্যক্তিকে সুরঙ্গের ভেতর প্রথমে রেখেছেন, তারপর দ্বিতীয় ব্যক্তিকে রেখেছেন।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : উভয় প্রকার কবরের বৈধতা প্রমাণ করা।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।