hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১৪৩

৪. উযূ

صحيح البخاري

২/১০ পরিচ্ছেদঃ

আনসারকে ভালবাসা ঈমানের নিদর্শন

بَابُ عَلَامَةِ الْإِيمَانِ حُبُّ الْأَنْصَارِ

১৪৩
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ : «أَنَّ النَّبِيَّ ﷺ دَخَلَ الْخَلَاءَ، فَوَضَعْتُ لَهُ وَضُوءًا قَالَ: مَنْ وَضَعَ هَذَا؟ فَأُخْبِرَ. فَقَالَ: اللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ.»
ইবনু ‘আব্বাস (রাযি.) থেকে বর্ণিতঃ
একদা নাবী ﷺ পায়খানায় প্রবেশ করলেন, তখন আমি তাঁর জন্য উযূর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেন : ‘এটা কে রেখেছে?’ তাঁকে জানানো হলে তিনি বললেন : ‘হে আল্লাহ! তাকে দ্বীনের জ্ঞান দান করুন।’
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের أَنَّ النَّبِيَّ دَخَلَ الْخَلَاءَ فَوَضَعْتُ لَهُ وَضُوءًا -এ বাক্যে।

হাদীস থেকে শিক্ষা

১। ইস্তিনজা ও ইস্তিনজা শেষে হাত-মুখ ধোয়ার জন্য টয়লেটের পাশে পানির ব্যবস্থা করা।

২। আলিমের খিদমাত করা।

৩। কেউ খিদমাত বা উত্তম কিছু করে দিলে তাকে সে ব্যাপারে উৎসাহিত করা উচিত।

৪। কেউ কারো প্রতি ইহসান, উপকার বা ভাল কিছু করলে তার জন্য দু‘আ করা।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৭৫; সহীহ মুসলিম হা/২৪৭৭, আহমাদ হা/২৩৯৭, ২৮৮১, ৩০২৩, ইবনু মাজাহ হা/১৬৬, তিরমিযী হা/৩৮২৩, ৩৮৪৯, নাসায়ীর সুনানুল কুবরা হা/৫৯১০। (আ.প্র. ১৪০, ইফাবা. ১৪৫, তাওহীদ পাব. ১৪৩)