hadith book logo

সহিহ বুখারী: হাদিস ১৫০৯

২৪. যাকাত

صحيح البخاري

৪/৭৭ পরিচ্ছেদঃ

উযূ সহ রাতে ঘুমাবার ফযীলত।

১৫০৯
সহিহ বুখারী
সহিহ হাদিস
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِزَكَاةِ الْفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ‏.‏
(আবদুল্লাহ্‌) ইব্‌নু ‘উমর (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকদেরকে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই [৪৮] সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৪৮] ঈদুল ফিতরের সালাতের জন্য বের হবার পূর্বেই ফিতরা বন্টন শেষ করতে হবে। ইব্‌নু আব্বাস হতে বর্ণিত, যাকাতুল ফিতর যে সালাতের পূর্বে আদায় করবে সেটা মকবুল বা গ্রহণযোগ্য। আর যে সালাতের পরে আদায় করবে সেটি সাধারণ সদকার মত। (আবু দাউদ হাঃ ১৬০৯, ইব্‌নু মাজাহ হাঃ ১৮২৭, দারাকুতনী, হাকিম, বাইহাকী, বুলূগুল মারাম- সদকাতুল ফিতর অধ্যায়)