তিনি বলেন, ইবনু ‘উমার (রাযি.) দুই পাহাড়ের মাঝে যু-তুয়া নামক জায়গায় রাত্রি যাপন করতেন। এরপর মাক্কার উঁচু গিরিপথের দিক দিয়ে প্রবেশ করতেন। হাজ্জ অথবা ‘উমরাহ করতে মাক্কায় এলে তিনি মাসজিদে হারামের দরজার সম্মুখভাগ ছাড়া কোথাও উট বসাতেন না।
অতঃপর মাসজিদে প্রবেশ করে হাজরে আসওয়াদের কাছে এসে সেখান থেকে তাওয়াফ শুরু করতেন এবং সাত চক্কর তাওয়াফ করতেন। তিনবার দ্রুতবেগে এবং চারবার স্বাভাবিক গতিতে। তারপর ফিরে এসে দুই রাক‘আত সলাত আদায় করতেন এবং নিজের মানযিলে ফিরে যাওয়ার পূর্বে সাফা-মারওয়ার মাঝে সাঈ করতেন। আর যখন হাজ্জ অথবা ‘উমরাহ থেকে ফিরতেন তখন যুল-হুলাইফাহ উপত্যকার বাতহা নামক জায়গায় নামতেন, যেখানে নাবী ﷺ নেমেছিলেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের كَانَ يَبِيتُ بِذِي طُوًى এবং ... وَإِذَا صَدَرَ عَنِ الْحَجِّ বাক্যদ্বয়ে।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : ১. এটা বুঝানো যে, কেউ অনুরূপ করলে লাভবান হবে, কিন্তু না করলে তিরস্কৃত হবে না। যেহেতু এগুলো হাজ্জের অনুষ্ঠানাদির অন্তর্ভুক্ত নয়। বরং ইচ্ছা ও অভ্যাসমূলক। ২. অথবা তুয়ায় অবতরণ কথাটি দ্বারা এটা বুঝানো যে, ফেরার পথে মুহাস্সাবে অবতরণ সেটির সাথে নির্দিষ্ট নয়।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।