তিনি বলেন, আমি অসুস্থ হলে একবার রাসূলুল্লাহ ﷺ আমাকে দেখতে এলেন। আমি তখন অজ্ঞান অবস্থায় ছিলাম। তিনি উযূ করলেন এবং তাঁর উযূর পানি আমার উপর ছিটিয়ে দিলেন।
অতঃপর আমার জ্ঞান ফিরলো। আমি বললাম : হে আল্লাহর রাসূল! (আমার) ‘মীরাস’ কে পাবে? আমার একমাত্র ওয়ারিস হল কালালাহ*। তখন ফারায়িযের আয়াত অবতীর্ণ হল।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَتَوَضَّأَ وَصَبَّ عَلَيَّ مِنْ وَضُوئِهِ -এ বাক্যে।
* সন্তান ও পিতাহীন ব্যক্তির উত্তরাধিকারীকে কালালাহ বলা হয়।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।