hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১৯৮

৪. উযূ

صحيح البخاري

৩/৪৭ পরিচ্ছেদঃ

আল্লাহ তা‘আলার বাণী : “তোমাদেরকে অতি অল্পই জ্ঞান দেয়া হয়েছে।” (সূরাহ আল-ইসরা : ৮৫)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَىٰ ﴿وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا﴾

১৯৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ: أَنَّ عَائِشَةَ قَالَتْ: «لَمَّا ثَقُلَ النَّبِيُّ ﷺ وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ، اسْتَأْذَنَ أَزْوَاجَهُ فِي أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ النَّبِيُّ ﷺ بَيْنَ رَجُلَيْنِ، تَخُطُّ رِجْلَاهُ فِي الْأَرْضِ، بَيْنَ عَبَّاسٍ وَرَجُلٍ آخَرَ. قَالَ عُبَيْدُ اللهِ: فَأَخْبَرْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ فَقَالَ: أَتَدْرِي مَنِ الرَّجُلُ الْآخَرُ؟ قُلْتُ: لَا. قَالَ: هُوَ عَلِيٌّ». وَكَانَتْ عَائِشَةُ ﵂ تُحَدِّثُ: أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ بَعْدَمَا دَخَلَ بَيْتَهُ وَاشْتَدَّ وَجَعُهُ: هَرِيقُوا عَلَيَّ مِنْ سَبْعِ قِرَبٍ، لَمْ تُحْلَلْ أَوْكِيَتُهُنَّ، لَعَلِّي أَعْهَدُ إِلَى النَّاسِ. وَأُجْلِسَ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ، ثُمَّ طَفِقْنَا نَصُبُّ عَلَيْهِ تِلْكَ حَتَّى طَفِقَ يُشِيرُ إِلَيْنَا: أَنْ قَدْ فَعَلْتُنَّ. ثُمَّ خَرَجَ إِلَى النَّاسِ.
‘আয়িশাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ-এর অসুস্থতা বেড়ে গেলে তিনি আমার ঘরে শুশ্রূষার জন্য তাঁর স্ত্রীদের কাছে অনুমতি চাইলে তাঁরা অনুমতি দিলেন। নাবী ﷺ দু’ ব্যক্তির উপর ভর করে বের হলেন। তাঁর পা দু’টি তখন মাটিতে চিহ্ন রেখে যাচ্ছিল। তিনি ‘আব্বাস (রাযি.) ও আরেক ব্যক্তির মাঝখানে ছিলেন।

‘উবাইদুল্লাহ (রহ.) বলেন : ‘আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযি.)-কে এ কথা জানালে তিনি বললেন : আরেক ব্যক্তিটি কে তা কি তুমি জান? আমি বললাম, না। তিনি বললেন, তিনি হলেন ‘আলী ইবনু আবূ ত্বালিব (রাযি.)।

‘আয়িশাহ (রাযি.) বর্ণনা করেন, নাবী ﷺ তাঁর ঘরে এলে অসুস্থতা আরো বেড়ে গেল। তিনি বললেন, ‘তোমরা মুখের বাঁধন খোলা হয়নি এমন সাতটি মশকের পানি আমার উপর ঢেলে দাও, তবে হয়ত আমি মানুষকে কিছু উপদেশ দিতে পারব।’ তাঁকে তাঁর স্ত্রী হাফসাহ (রাযি.)-এর একটি বড় পাত্রে বসানো হল। অতঃপর আমরা তাঁর উপর ঐ সাত মশক পানি ঢালতে লাগলাম। এভাবে ঢালার পর এক সময় তিনি আমাদের দিকে ইঙ্গিত করলেন, (থাম) তোমরা তোমাদের কাজ করেছ। অতঃপর তিনি বের হয়ে জনসম্মুখে গেলেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَأُجْلِسَ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬৬৪, ৬৬৫, ৬৭৯, ৬৮৩, ৬৮৭, ৭১২, ৭১৩, ৭১৬, ২৫৮৮, ৩০৯৯, ৩৩৮৪, ৪৪৪২, ৪৪৪৫, ৫৭১৪, ৭৩০৩, সহীহ মুসলিম হা/৪১৮, আহমাদ ৬/৩৪, হুমাইদী হা/২৩৩, ইবনু মাজাহ হা/১২৩২, ১৬১৮, নাসায়ী ২/৯৯, নাসায়ীর সুনানুল কুবরা হা/৮১৮, ১৬৩০৯, ইবনু খুযাইমাহ হা/১৬১৬, ১৬১৮। (আ.প্র. ১৯২, ইফাবা. ১৯৮, তাওহীদ পাব. ১৯৮)