hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২১৫

৪. উযূ

صحيح البخاري

৪/৫৬ পরিচ্ছেদঃ

সশব্দে বায়ু নির্গত হওয়া ছাড়া উযূ করা

بَابُ الْوُضُوءِ مِنْ غَيْرِ حَدَثٍ

২১৫
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنِي بُشَيْرُ بْنُ يَسَارٍ قَالَ: أَخْبَرَنِي سُوَيْدُ بْنُ النُّعْمَانِ قَالَ: «خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ ﷺ عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كُنَّا بِالصَّهْبَاءِ، صَلَّى لَنَا رَسُولُ اللهِ ﷺ الْعَصْرَ، فَلَمَّا صَلَّى دَعَا بِالْأَطْعِمَةِ، فَلَمْ يُؤْتَ إِلَّا بِالسَّوِيقِ، فَأَكَلْنَا وَشَرِبْنَا، ثُمَّ قَامَ النَّبِيُّ ﷺ إِلَى الْمَغْرِبِ، فَمَضْمَضَ ثُمَّ صَلَّى لَنَا الْمَغْرِبَ وَلَمْ يَتَوَضَّأْ».
সুওয়াইদ ইবনু নু‘মান (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন : খায়বার যুদ্ধের বছর আমরা রাসূলুল্লাহ ﷺ-এর সাথে বের হলাম। সাহ্বা নামক স্থানে পৌঁছে রাসূলুল্লাহ ﷺ আমাদের নিয়ে ‘আসর সলাত আদায় করলেন। সলাত শেষে তিনি খাবার আনতে বললে ছাতু ছাড়া আর কিছুই আনা হল না। আমরা তা খেলাম ও পান করলাম।

অতঃপর নাবী ﷺ মাগরিবের জন্য দাঁড়ালেন এবং কুলি করে আমাদের নিয়ে মাগরিবের সলাত আদায় করলেন অথচ তিনি উযূ করলেন না।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের ثُمَّ صَلَّىٰ لَنَا الْمَغْرِبَ وَلَمْ يَتَوَضَّأْ -এ বাক্যে। এর দ্বারা বুঝা যায়, ‘হাদাস’ ছাড়া উযূ করা মুস্তাহাব কিন্তু ওয়াজিব নয়।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২০৯-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ২০৯, ইফাবা. ২১৫, তাওহীদ পাব. ২১৫)