hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৩৪১

৪১. চাষাবাদ

صحيح البخاري

২/১৮ পরিচ্ছেদঃ

যে বলে- ঈমানই হল ‘আমল

بَابُ مَنْ قَالَ إِنَّ الْإِيمَانَ هُوَ الْعَمَلُ

لِقَوْلِ اللَّهِ تَعَالَىٰ : ﴿وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ﴾ وَقَالَ عِدَّةٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي قَوْلِهِ تَعَالَىٰ ﴿فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ﴾ عَنْ قَوْلِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَقَالَ ﴿لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ﴾

আল্লাহ তা‘আলার এ বাণীর পরিপ্রেক্ষিত : “এটাই জান্নাত, তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের প্রতিদানস্বরূপ। (সূরাহ যুখরুফ ৪৩/৭২)

“সুতরাং শপথ আপনার প্রতিপালকের! আমি তাদের সবাইকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করব”- (সূরাহ হিজর ১৫/৯০)। আল্লাহ তা‘আলার এ বাণী সম্পর্কে একদল আলিম বলেন, لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ এর স্বীকারোক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তা‘আলার বাণী : “এরূপ সাফল্যের জন্য ‘আমলকারীদের ‘আমল করা উচিত। (সূরাহ সাফফাত ৩৭/৬১)

২৩৪১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
وَقَالَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ أَبُو تَوْبَةَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ﵁ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا، أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ، فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ.
আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যার নিকট জমি রয়েছে, সে যেন তা নিজে চাষ করে, অথবা তার ভাইকে (চাষ করতে) দেয়। যদি এটাও না করে, তাহলে সে যেন তার জমি ফেলে রাখে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের أَوْ لِيَمْنَحْهَا -এ বাক্যে।
রেফারেন্স: সহীহ মুসলিম হা/১৫৪৪। (আ.প্র. ২১৭২, ইফাবা. ২১৮৯ শেষাংশ)