hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৪২

৪. উযূ

صحيح البخاري

৪/৭৪ পরিচ্ছেদঃ

নাবীয ও নেশার সৃষ্টিকারী পানীয় দিয়ে উযূ করা জায়িয নয়

بَابُ لَا يَجُوزُ الْوُضُوءُ بِالنَّبِيذِ وَلَا الْمُسْكِرِ

وَكَرِهَهُ الْحَسَنُ وَأَبُو الْعَالِيَةِ وَقَالَ عَطَاءٌ التَّيَمُّمُ أَحَبُّ إِلَيَّ مِنَ الْوُضُوءِ بِالنَّبِيذِ وَاللَّبَنِ

হাসান ও আবুল ‘আলিয়াহ (রহ.) একে মাকরূহ বলেছেন। ‘আত্বা (রহ.) বলেন : নাবীয এবং দুধ দিয়ে উযূ করার চেয়ে তায়াম্মুম করাই আমার কাছে বেশি প্রিয়।

খেজুর, কিসমিস প্রভৃতি ভেজানো পানি।

২৪২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ.»
‘আয়িশাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ বলেছেন : যে সব পানীয় নেশা সৃষ্টি করে, তা হারাম।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : শিরোনামের শেষ অংশের সাথে হাদীসের সম্পর্ক রয়েছে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫৫৮৫, ৫৫৮৬, সহীহ মুসলিম হা/২০০১, আহমাদ ৬/৩৬, মুয়াত্তা মালিক, আবূ দাউদ হা/৩৬৮২, ৩৬৮৭, তিরমিযী হা/১৮৬৩, ১৮৬৬, ইবনু মাজাহ হা/৩৩৮৬, নাসায়ী ৮/২৯৭, হুমাইদী হা/২৮১, দারিমী হা/২১০৩। (আ.প্র. ২৩৫, ইফাবা. ২৪১, তাওহীদ পাব. ২৪২)