সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৪৬
৪. উযূ
صحيح البخاري
৪/৭৭ পরিচ্ছেদঃ
বয়সে বড় ব্যক্তিকে মিসওয়াক দেয়া
بَابُ دَفْعِ السِّوَاكِ إِلَى الْأَكْبَرِ
২৪৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)وَقَالَ عَفَّانُ حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ «أَرَانِي أَتَسَوَّكُ بِسِوَاكٍ فَجَاءَنِي رَجُلَانِ أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ فَنَاوَلْتُ السِّوَاكَ الْأَصْغَرَ مِنْهُمَا فَقِيلَ لِي كَبِّرْ فَدَفَعْتُهُ إِلَى الْأَكْبَرِ مِنْهُمَا» قَالَ أَبُو عَبْدِ اللهِ: اخْتَصَرَهُ نُعَيْمٌ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ أُسَامَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ.
ইবনু ‘উমার (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ বলেন : আমি (স্বপ্নে) দেখলাম যে, আমি মিসওয়াক করছি। এমন সময় আমার কাছে দু’ ব্যক্তি আসলেন। একজন অপরজন থেকে বয়সে বড়। আমি তাদের মধ্যে ছোট ব্যক্তিকে মিসওয়াক দিতে গেলে আমাকে বলা হলো : বড়কে দাও। তখন আমি তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিলাম। আবূ ‘আবদুল্লাহ (রহ.) বলেন, ‘নু‘আয়ম, ইবনুল মুবারাক হতে ইবনু ‘উমার (রাযি.) সূত্রে হাদীসটি সংক্ষেপে বর্ণনা করেছেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَقِيلَ لِي كَبِّرْ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহ মুসলিম ৪২/৪, হা/২২৭১, ৩০০৩, আহমাদ হা/৬১০৭। (আ.প্র. ২৩৯, ইফাবা. ১৭২ অনুচ্ছেদ, তাওহীদ পাব. ২৪৬)