وَقَوْلِ اللهِ تَعَالَىٰ ﴿وَلَا تَحْسَبَنَّ اللهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ مُهْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ﴾ رَافِعِي الْمُقْنِعُ وَالْمُقْمِحُ وَاحِدٌ وَقَالَ مُجَاهِدٌ ﴿مُهْطِعِينَ﴾ مُدِيمِي النَّظَرِ وَيُقَالُ مُسْرِعِينَ ﴿لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ وَأَفْئِدَتُهُمْ هَوَاءٌ﴾ يَعْنِي جُوفًا لَا عُقُولَ لَهُمْ ﴿وَأَنْذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابُ فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ نُجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ أَوَلَمْ تَكُونُوا أَقْسَمْتُمْ مِنْ قَبْلُ مَا لَكُمْ مِنْ زَوَالٍ وَسَكَنْتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْأَمْثَالَ وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِنْدَ اللهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ فَلَا تَحْسَبَنَّ اللهَ مُخْلِفَ وَعْدِهِ رُسُلَهُ إِنَّ اللهَ عَزِيزٌ ذُو انْتِقَامٍ﴾
আল্লাহ তা‘আলার বাণী : “আর তুমি কখনো এটা মনে করো না যে, যালিমরা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফিল। বস্তুত আল্লাহ তাদেরকে ঐ দিনের জন্য অবকাশ দিচ্ছেন, যেদিন ভয়ে তাদের দু’চোখ স্থির হয়ে যাবে এবং তারা দৃষ্টি অবনত অবস্থায় মাথা উঁচু করে দৌড়াতে থাকবে”- (সূরাহ ইবরাহীম : ৪৩)।
الْمُقْنِعُ এবং الْمُقْمِحُ সমার্থবোধক শব্দ। আর মুজাহিদ (রহ.) বলেন, {مُهْطِعِينَ} অর্থ দৃষ্টি অবনত করে। আবার কেউ বলেছেন, দ্রুততার সাথে। আল্লাহ তা‘আলা আরো বলেন : “নিজেদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবেনা এবং তাদের অন্তর হবে শূণ্য।”-(সূরাহ ইবরাহীম : ৪৩)। {هَوَاءٌ} শব্দের অর্থ জ্ঞানশূন্য।
আল্লাহ তা‘আলার বাণী : “আর আপনি মানুষকে সেদিন সম্পর্কে সতর্ক করুন যেদিন তাদের উপর শাস্তি আসবে। তখন যারা অত্যাচার করে তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে কিছু দিনের জন্য সময় দিন, আমরা আপনার আহ্বানে সাড়া দিব এবং রাসূলদের অনুসরণ করব। (বলা হবে) তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে, কখনো তোমাদের পতন ঘটবে না? অথচ তোমরা তাদের বাসভূমিতে বসবাস করছিলে, যারা নিজেদের প্রতি যুলুম করেছিল। আর তোমাদেরকে এটাও স্পষ্ট করে দেখিয়ে দেয়া হয়েছিল যে, আমি তাদের সাথে কিরূপ আচরণ করেছিলাম। এছাড়া আমি বহু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তারা যে চক্রান্ত করেছিল তা ছিল সত্যিই ভয়ানক, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর দৃষ্টির ভিতরেই ছিল, যদিও তাদের চক্রান্তগুলো এমন ছিল যে, তাতে পর্বতও কেঁপে যেত। (অবস্থা যতই প্রতিকূল হোক না কেন) তুমি কখনো এটা ভেবো না যে, আল্লাহ তাঁর রাসূলগণকে দেয়া অঙ্গীকার ভঙ্গ করবেন। নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী ও প্রবল প্রতিশোধ গ্রহণকারী।” (সূরাহ ইবরাহীম : ৪২-৪৭)