hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৭৫৩

৫৫. ওয়াসিয়্যাত

صحيح البخاري

২/১১ পরিচ্ছেদঃ

(বইয়ে এই অনুচ্ছেদের কোনো শিরোনাম দেয়া হয়নি)

بَابُ

২৭৫৩
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ: أَنَّ أَبَا هُرَيْرَةَ ﵁ قَالَ: «قَامَ رَسُولُ اللهِ ﷺ حِينَ أَنْزَلَ اللهُ ﷿: ﴿وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ﴾ قَالَ: يَا مَعْشَرَ قُرَيْشٍ أَوْ كَلِمَةً نَحْوَهَا اشْتَرُوا أَنْفُسَكُمْ لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللهِ شَيْئًا يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللهِ شَيْئًا يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لَا أُغْنِي عَنْكَ مِنَ اللهِ شَيْئًا وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللهِ لَا أُغْنِي عَنْكِ مِنَ اللهِ شَيْئًا وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لَا أُغْنِي عَنْكِ مِنَ اللهِ شَيْئًا.» تَابَعَهُ أَصْبَغُ عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ.
আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, কুরআনের আয়াত : “(হে মুহাম্মাদ!) আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন”–(সূরাহ আশ-শু‘আরা : ২১৪) নাযিল হলে রাসূলুল্লাহ ﷺ দাঁড়িয়ে যান এবং বলেন, হে কুরাইশ সম্প্রদায়! অথবা অনুরূপ কোন শব্দ বলেছেন, তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা কর।

আমি আল্লাহর কাছে তোমাদের কোন উপকার করতে পারব না। হে বনু ‘আবদে মানাফ! আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোন উপকার করতে পারব না। হে ‘আব্বাস ইবনু ‘আবদুল মুত্তালিব! আমি আপনার জন্য আল্লাহর কাছে কোন উপকার করতে পারব না। হে রাসূলের ফুফু সাফীয়্যাহ! আমি আপনার জন্য আল্লাহর কাছে কোন উপকার করতে পারব না। হে মুহাম্মাদের মেয়ে ফাতিমাহ! তুমি আমার ধন-সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও। কিন্তু আমি আল্লাহর কাছে তোমার কোন উপকার করতে পারব না।

আসবাগ (রহ.) ইবনু ওয়াহব (রহ.) ... আবূ হুরাইরাহ (রাযি.) থেকে হাদীস বর্ণনায় আবুল ইয়ামান (রহ.)-এর অনুসরণ করেছেন। ...
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : বিশেষত হাদীসের وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللهِ يَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ -এ বাক্যে। আয়াত নাযিলের পর নাবী ﷺ প্রায়ই নিজ গোত্রের সকলকে সমদৃষ্টিতে দেখেছেন। সর্বপ্রথম ‘হে কুরাইশ সম্প্রদায়’ বলে সম্বোধন করেন। তারপর কতিপয় বিশেষ গোত্রের নাম উচ্চারণ করেন। আর তাতে মুসলিম, অমুসলিম, নারী-পুরুষ, উত্তরাধিকারী উত্তরাধিকারীহীন রক্তসম্পর্কহীনা এসবের তারতম্য করেননি। এতে বুঝা যায় নারী ও সন্তানাদিও নিকটাত্মীয়ের অন্তর্ভুক্ত।

ফায়িদাহ : ইমাম বুখারী (রহ.) অনুচ্ছেদের অধীনে বর্ণিত হাদীসের ভাব দ্বারা বুঝাতে চাচ্ছেন যে, নারী ও সন্তানাদি নিকটাত্মীয়দের অন্তর্ভুক্ত হয়ে এ ব্যাপক ওয়াসিয়্যাত এবং ওয়াক্ফে প্রবিষ্ট হবে। (কাশফুল বারী)
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৫২৭, ৪৭৭১, সহীহ মুসলিম হা/২০৩, আহমাদ হা/১০৭৩০, নাসায়ী হা/৩৬৪৪, ৩৬৪৬, ৩৬৪৭। (আ.প্র. ২৫৫১, ইফাবা. ২৫৬৩)