শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, নারীদের জন্য জিহাদে অংশগ্রহণের অনুমতি থাকলেও একাকীভাবে নয়; বরং তারা পুরুষদের সঙ্গে মিশে যুদ্ধে অংশগ্রহণ করবে।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৮৮০
৫৬. জিহাদ ও যুদ্ধাভিযান
صحيح البخاري
৪/৬৫ পরিচ্ছেদঃ
লোকদের ময়লা ফেলার স্থানে পেশাব করা
بَابُ الْبَوْلِ عِنْدَ سُبَاطَةِ قَوْمٍ
২৮৮০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ عَنْ أَنَسٍ ﵁ قَالَ: «لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ أَرَى خَدَمَ سُوقِهِمَا تَنْقُزَانِ الْقِرَبَ. وَقَالَ غَيْرُهُ: تَنْقُلَانِ الْقِرَبَ عَلَى مُتُونِهِمَا ثُمَّ تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلَآنِهَا ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهَا فِي أَفْوَاهِ الْقَوْمِ.»
আনাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, উহূদের (যুদ্ধের) দিন কিছু সাহাবী যখন নাবী ﷺ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল তখন আমি দেখলাম, আবূ বকর (রাযি.) এর কন্যা ‘আয়িশাহ্ (রাযি.) ও উম্মু সুলাইম (রাযি.) তাদের পরিধেয় পোশাক গুটাচ্ছেন, ফলে আমি তাদের পায়ের পরিধেয় অলংকার দেখতে পেলাম। এ অবস্থায় তাঁরা উভয়ে পানি ভর্তি মশক পিঠে বহন করে নিয়ে সাহাবীদের মুখে তা ঢেলে দিচ্ছেন এবং মশক খালি হয়ে গেলে পুনরায় তা ভর্তি করে এনে সাহাবীদেরকে পানি পান করাচ্ছেন।....
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের أَرَىٰ خَدَمَ سُوقِهِمَا تَنْقُزَانِ الْقِرَبَ -এ বাক্যে। এখানে নারী কর্তৃক মুজাহিদ পুরুষদের সাহায্য করা প্রমাণিত। এরূপ সাহায্য করাকে শিরোনামে وَقِتَالِهِنَّ বলা হয়েছে।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, নারীদের জন্য জিহাদে অংশগ্রহণের অনুমতি থাকলেও একাকীভাবে নয়; বরং তারা পুরুষদের সঙ্গে মিশে যুদ্ধে অংশগ্রহণ করবে।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এটা বুঝানো যে, নারীদের জন্য জিহাদে অংশগ্রহণের অনুমতি থাকলেও একাকীভাবে নয়; বরং তারা পুরুষদের সঙ্গে মিশে যুদ্ধে অংশগ্রহণ করবে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২৯০২, ৩৮১১, ৪০৬৪, সহীহ মুসলিম হা/১৮১১। (আ.প্র. ২৬৬৮, ইফাবা. ২৬৭৯)