hadith book logo

সহিহ বুখারী: হাদিস ২৯০২

৫৬. জিহাদ

صحيح البخاري

৮/৮০ পরিচ্ছেদঃ

বাইতুল্লায় ও অন্যান্য মসজিদে দরজা রাখা ও তালা লাগানো।

আবূ ‘আব্দুল্লাহ [ইমাম বুখারী (রহঃ)] বলেনঃ আমাকে ‘আব্দুল্লাহ ইব্‌ন মুহাম্মদ (রহঃ) বলেছেন যে, আমাকে সুফিয়ান (রহঃ) ইব্‌ন জুরাইজ (রহঃ) থেকে বর্ণনা করছেন, তিনি বলেনঃ আমাকে ইব্‌ন আবী মুলায়কা (রহঃ) বলেছেন, “হে ‘আবদুল মালিক! তুমি ইব্‌ন ‘আব্বাস(রাঃ)-এর মসজিদ ও তার দরজাগুলোকে যদি দেখতে”
২৯০২
সহিহ বুখারী
সহিহ হাদিস
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ أَبُوْ طَلْحَةَ يَتَتَرَّسُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِتُرْسٍ وَاحِدٍ وَكَانَ أَبُوْ طَلْحَةَ حَسَنَ الرَّمْيِ فَكَانَ إِذَا رَمَى تَشَرَّفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَنْظُرُ إِلَى مَوْضِعِ نَبْلِهِ
আনাস ইব্‌নু মালিক (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আবূ তাল্‌হা (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে একই ঢাল ব্যবহার করেছেন। আর আবূ তাল্‌হা (রাঃ) ছিলেন একজন ভালো তীরন্দাজ। তিনি যখন তীর ছুঁড়তেন, তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাথা উঁচু করে তীর যে স্থানে পড়ত তা নযর রাখতেন।