hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৯৯

৬. হায়িয (ঋতুস্রাব)

صحيح البخاري

وَقَوْلِ اللَّهِ تَعَالَىٰ ﴿وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ﴾ إِلَىٰ قَوْلِهِ ﴿وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ﴾

আল্লাহর তা‘আলার বাণী : “লোকেরা আপনাকে হায়িয সম্বন্ধে জিজ্ঞেস করছে। বলুন, তা অশুচি। কাজেই ঋতুকালে স্ত্রী-সহবাস থেকে বিরত থাক এবং যে পর্যন্ত পবিত্র না হয়, তাদের নিকটবর্তী হয়ো না। তারপর যখন পবিত্র হবে, তখন তাদের সাথে সঙ্গম কর, যেভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাওবাহকারীকে ভালবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালবাসেন।” (সূরাহ আল-বাক্বারাহ ২/২২২)

১/৬ পরিচ্ছেদঃ

১/৬

بَابُ

২৯৯
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا قَبِيصَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ ﷺ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، كِلَانَا جُنُبٌ،
‘আয়িশাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন : আমি ও নাবী ﷺ জানাবাত অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : মুবাশারা হল একে অপরকে ছোঁয়া, স্পর্শ করা, মেলামেশা করা। কাজেই একই পাত্র থেকে পানি নেয়ার সময় শরীরে ছোঁয়া লাগা স্বাভাবিক। এদিক থেকে শিরোনামের সাথে সম্পর্ক সুস্পষ্টে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২৫০-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ২৯০, ইফাবা. ২৯৫, তাওহীদ পাব. ২৯৯)